হাদীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটার হাদীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর সমপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হাদীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। সভাপতিত্ব করেন হাদীপুর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রেজানুল ইসলাম। উপস্থিত ছিলেন হাদীপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর জব্বার, হাদীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা খাতুন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ছবিলর রহমান, জাতীয় পর্টির বকুল, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক শেখ হাফিজুল ইসলাম।

spot_img

More from this stream

Recomended