দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:০৫
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

হাত-পা-চোখ বেঁধে সাংবাদিককে নির্যাতন

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৩, ২০২১
ফেব্রুয়ারি ৩, ২০২১ ০ কমেন্ট 344 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: মাদকদ্রব্যের বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশ করায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার স্থানীয় সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে। হাত-পাঁ ও চোখ বেঁধে রাতভর নির্যাতনের পর তাঁকে রাস্তার ধারে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা।

আজ বুধবার সকালে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় উপজেলার ধাওড়া বাজারের পাশ থেকে তাঁকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সাংবাদিক মনিরুজ্জামান মনির কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘সময়ের কাগজ’ নামে পত্রিকার শৈলকুপা প্রতিনিধি হিসেবে কাজ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ধাওড়া বাজারের মোড়ে রাস্তার পাশে সকালে পড়তে যাওয়া শিক্ষার্থীরা হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁর বাঁধন খুলে দেন। পরে তাঁর পরিচয় জানতে পেরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক মনিরুজ্জামান মনির বলেন, সম্প্রতি শৈলকুপার কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের ইমরান হোসেন বাবু ওরফে ডিশ বাবুসহ কয়েকজনের মাদক বাণিজ্যের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করেন তিনি। এরপর থেকে তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। তিনি বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়ি যাচ্ছিলেন, তখন বাড়ির পাশে রাস্তা থেকে তাঁকে কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে তুলে নেয়। তারা তাঁর ক্যামেরা, মুঠোফোন, মানিব্যাগ কেড়ে নেয়।

এরপর তাঁর হাত-পা, চোখ বেঁধে মারপিট শুরু করে তারা। তিনি আরও বলেন, অচেতন হওয়ার আগমুহূর্তে তিনি শুনতে পান ‘বড় সাংবাদিক হয়েছিস, মাদকের বিরুদ্ধে খবর লিখিস’। এরপর কী ঘটেছে, তা তিনি বলতে পারেন না। তবে ভোরের দিকে ধাওড়া গ্রামের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এরপর তাঁর জ্ঞান ফিরে।

সাংবাদিক মনিরুজ্জামানের মা ডলি খাতুন বলেন, রাত ১০টার পর থেকে তাঁর ছেলের ফোন বন্ধ হয়ে যায়। এরপর সারা রাত খোঁজাখুঁজি করেছেন। সকালে খোঁজ পান, তাঁকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল। তিনি এই ঘটনার বিচার দাবি করেছেন। এই ঘটনায় তিনি থানায় মামলা করবেন।

এদিকে সাংবাদিক নির্যাতনের নিন্দা জানিয়ে ঘটনার তদন্ত ও সাংবাদিকের নিরাপত্তা দাবি করেছেন শৈলকুপা প্রেসক্লাবের সদস্যরা। প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা ও সম্পাদক শাহীন আক্তার জানিয়েছেন, অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক, যারা মনিরুজ্জামানকে হত্যা করতে চেয়েছিল।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। আসলে কী ঘটেছে, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। এ ঘটনায় বেলা তিনটা পর্যন্ত কেউ থানায় মামলা করেনি। মামলা হলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজ সূত্র: প্রথম আলো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে বৃদ্ধের আত্নহত্যা
পরবর্তী পোস্ট
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুখবর

রিলেটেড পোস্ট

খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

সেপ্টেম্বর ২৪, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting