দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:১৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

সুন্দরবনে দুর্নীতির অভিযোগে তোলপাড়, তদন্তে বন বিভাগ ও দুদক

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ২, ২০২৬
এপ্রিল ২, ২০২৬ ০ কমেন্ট 295 ভিউস

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা শ্যামাপ্রসাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বন বিভাগ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে।

প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী এই প্রতিবেদককে জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই শ্যামাপ্রসাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগে বিব্রত। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে এসব অভিযোগ যাচাই করে বন মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হচ্ছে।

বন বিভাগের একাধিক কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, সাবেক বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোঃ মহাসিন-এর প্রভাবেই শ্যামাপ্রসাদের অনিয়ম বাড়তে থাকে। অভিযোগ রয়েছে, দীর্ঘ ২৫ বছর ধরে তিনি একই অঞ্চলে বিভিন্ন পদে থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন।

এদিকে দুদকের খুলনা অঞ্চলে তার বিরুদ্ধে আগের একটি অভিযোগ তদন্তাধীন রয়েছে। পাশাপাশি উপকূলীয় বিভিন্ন থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাও রয়েছে বলে সূত্র জানায়।

অভিযোগ অনুযায়ী, সম্প্রতি কৈখালী স্টেশনে যোগদানের পর থেকেই শ্যামাপ্রসাদ অবৈধভাবে মাছের পোনা আহরণ ও বিক্রির সাথে জড়িত। প্রতিদিন প্রায় ২৫টি নৌকা থেকে তিনি অর্থ আদায় করছেন বলে দাবি করা হয়েছে। এতে সুন্দরবনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।

এছাড়া অনুমোদনের আগেই অবৈধভাবে মধু আহরণের অভিযোগও উঠেছে। এতে প্রকৃত মৌয়ালিরা নিরুৎসাহিত হচ্ছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে বন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম-এর সামনেও অভিযোগ উত্থাপন করা হয়েছে।

আরও অভিযোগ রয়েছে, সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের মতো পরিবেশবিধ্বংসী কার্যক্রমও তার প্রশ্রয়ে চলছে। প্রতিদিন বহু নৌকা থেকে অর্থ নেওয়ার বিনিময়ে এসব কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ।

এছাড়া বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক-এর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তার বিরুদ্ধেও দুদকে অভিযোগ দায়ের করা হয়েছে।

বন বিভাগের একটি বড় অংশের কর্মকর্তা-কর্মচারীরা শ্যামাপ্রসাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। স্থানীয় বনজীবী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষও প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিচার চেয়ে আবেদন করেছেন।

তদন্ত সংশ্লিষ্টরা মনে করছেন, চলমান অনুসন্ধানে এসব অভিযোগের সত্যতা প্রকাশ পাবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের
পরবর্তী পোস্ট
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting