দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:০৫
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন
সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...
“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...
গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...
“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...
ঐক্যের বিকল্প নেই, জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে...
কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে সমাবেশ...
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে জামায়াত...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

সারাদেশে মানববন্ধন করবে সালমান শাহ’র ভক্তরা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৯, ২০২০
ফেব্রুয়ারি ২৯, ২০২০ ০ কমেন্ট 318 ভিউস

বিনোদন ডেস্ক: নায়ক সালমান শাহ’র মৃত্যু রহস্যের পুন:তদন্তের দাবিতে সারা দেশে মানববন্ধন করবে ভক্তরা। নায়ক সালমান শাহ আত্মহত্যা করেছেন, এটি মানতে রাজি নন তার ভক্তরা। গত ২৪ শে ফেব্রুয়ারি পিবিআইয়ের দেওয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন তারা। সেই প্রতিবেদন ভুলে ভরা এবং পুনরায় তদন্ত চেয়ে এক মানববন্ধনের আয়োজন করেছিলেন সালমানের ভক্তরা। সেখানে উপস্থিত সালমানের পরিবারের সদস্য ও ভক্তরা জানান, সালমানের মৃত্যু রহস্যের পুন:তদন্তের দাবিতে সারা দেশে মানববন্ধন করবেন ভক্তরা। মানববন্ধনের আয়োজকদের অন্যতম সাজিদ হাসান বলেন, সালমান শাহ আত্মহত্যা করেছে বলে পিবিআই যে প্রতিবেদনটি দিয়েছে, সালমানের ভক্তরা সেটা প্রত্যাখ্যান করেছে। আমাদের দাবি, পুনরায় তদন্ত করে মানুষের সামনে সঠিক তথ্য তুলে ধরা হোক। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে উপস্থিত নানা বয়সী নারী-পুরুষ।

বেলা গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানববন্ধনে সালমানের ভক্তদের উপস্থিতি বাড়তে থাকে। হাতে সালমান শাহর ছবি সংবলিত ব্যানার, পোস্টার নিয়ে তারা দাঁড়িয়ে যান মানববন্ধনে। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া মানববন্ধন শেষ হয় সাড়ে ৫টায়। মানববন্ধন শেষে ভক্তরা প্রায় ৩০ মিনিট ধরে প্রেসক্লাব প্রাঙ্গণে ¯স্লোগান দিতে থাকেন। তারা জানান, প্রিয় নায়কের মৃত্যুর সুষ্ঠু তদন্ত না হলে সারা দেশে মানববন্ধন করবেন তারা। এছাড়া আগামী দুই-এক দিনের মধ্যে সিলেটে অনেক বড় পরিসরে মানববন্ধনের আয়োজন করা হবে বলে জানান তারা। সালমান শাহ’র আত্মহত্যার পক্ষে বেশ কয়েকটি যুক্তিও উপস্থাপন করেছে পিবিআই। প্রতিবেদনের প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে, শাবনূরের সঙ্গে সালমানের ঘনিষ্ঠ সম্পর্ক।

তবে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন সালমানের মা নীলা চৌধুরীসহ তার ভক্তরা। টিম সালমান শাহ পেইজের অ্যাডমিন মাসুদ রানা নকীব বলেন, সিনেমা ইন্ডাস্ট্রি কেন্দ্রিক এসব ঘটনা-দুর্ঘটনাগুলো কি খতিয়ে দেখার প্রয়োজন ছিল না? এসব কি সালমান শাহ্’র ব্যক্তি ও কর্মজীবনের বাইরের বিষয় ছিল? সালমান শাহ্র রহস্যজনক অকাল মৃত্যুতে কি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির সামান্যতম ক্ষতিও হয়নি? আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বিনীত অনুরোধ জানাই, সালমান শাহ্’র সাথে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা-দুর্ঘটনার বিস্তারিত কারণগুলো গুরুত্ব দিয়ে যেনো সুষ্ঠু ও নিরপেক্ষ পুন:তদন্ত করার মাধ্যমে কালজয়ী এই নায়কের রহস্যজনক অকাল মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। মানববন্ধনের আয়োজন করে সালমান শাহ ভক্ত ঐক্যজোট। আগামী সোমবার একই দাবিতে ময়মনসিংহে মানববন্ধনের ডাক দিয়েছে সংগঠনটি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘আমার শরীর আমি বুঝবো-শ্রুতি হাসান
পরবর্তী পোস্ট
নিউজিল্যান্ডকে ৯১ রানে গুটিয়ে দিয়েও মেয়েদের হার ১৭ রানে

রিলেটেড পোস্ট

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting