সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর দিনে সুনামগঞ্জু জেলার শাল্য উপজেলার হাবিবপুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে কয়েক হাজার উত্তেজিত জনতার ন্যাক্কার জনক হামলায় ৮টি মন্দির, ৮০টি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের মত জঘন্য ঘটনা ঘটে। হিন্দু সম্প্রদায়ের উপর এধরনের সাম্প্রদায়িক হামলায় আমরা বাকরুদ্ধ।
জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের উস্কানিতে তার অনুসারীরা এধরনের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে। উক্ত ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ^জিত সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সভাপতি মন্ডলীর সদস্য বিশ^নাথ ঘোষ, সিদ্ধেশ^র চক্রবর্তী, এড. সোমনাথ ব্যানার্জি, সুধাংশু শেখর সরকার, যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমীন, অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ, সাংগঠনিক সম্পাদক অসীম দাশ সোনা, প্রচার সম্পাদক বিকাশ দাশ, কোষাধ্যক্ষ রায় দুলাল চন্দ্র, তারক মন্ডলসহ প্রমুখ নেতৃবৃন্দ।

spot_img

More from this stream

Recomended