দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:৫০
সাতনদী সম্পাদককে মারধরের ঘটনায় হাফিজকে আসামি করে মামলা...
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা
মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়...
তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র
দেবহাটার ২টি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল...
শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ
সরকারি চাকরি ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট...
ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাংবাদিক

সাতনদী সম্পাদককে মারধরের ঘটনায় হাফিজকে আসামি করে মামলা রেকর্ড

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ৯, ২০২৬
সেপ্টেম্বর ৯, ২০২৬ ০ কমেন্ট 30 ভিউস

# আসামি গ্রেপ্তারে পুলিশের তৎপরতা

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের ওপর হামলা ও মারধরের ঘটনায় হাফিজ নামে এক ব্যক্তিকে আসামি করে মামলা রেকর্ড করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর থানায় মামলাটি রেকর্ড হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

মামলার প্রধান আসামি হাফিজ সাতক্ষীরা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন বলে জানা গেছে। দলীয় পদে থাকার পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন সময় নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড ও অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার দুপুর পৌনে ২টার দিকে ট্রেড লাইসেন্স নবায়নের জন্য সাতক্ষীরা পৌরসভায় যান সাংবাদিক হাবিবুর রহমান। পৌরসভার প্রবেশপথে হাফিজসহ কয়েকজন তার পথরোধ করেন। এ সময় সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙা কলেজের শিক্ষক মো. নাসির উদ্দিনকে নিয়ে কেন সংবাদ প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে তার কাছে কৈফিয়ত চাওয়া হয়।

পরে হাবিবুর রহমান পৌরসভার লাইসেন্স শাখার ১১৪ নম্বর কক্ষে গেলে হাফিজসহ অজ্ঞাতনামা ২-৩ জন সেখানে প্রবেশ করেন। এ সময় তাকে গালিগালাজ ও মারধর করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। হাফিজ তার জামার কলার ধরে টানাহেঁচড়া করে চড়, কিল ও ঘুষি মারেন এবং একপর্যায়ে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন বলে অভিযোগ করেন হাবিবুর রহমান। এতে তার মুখ, ঠোঁট, ঘাড় ও বুকে জখম হয়।

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। স্থানীয়দের সহযোগিতায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

হাবিবুর রহমানের অভিযোগ, সাতক্ষীরার দাঁতভাঙা কলেজের অনিয়ম ও দুর্নীতি এবং কলেজ শিক্ষক মো. নাসির উদ্দিনের ভূমিকা নিয়ে দৈনিক সাতনদী পত্রিকায় ২০২৪ ও ২০২৫ সালে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এসব সংবাদ প্রকাশের জেরেই তাকে আগে থেকে হুমকি দেওয়া হচ্ছিল এবং পরে হামলার ঘটনা ঘটে।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, হামলার পর মামলা করলে কিংবা অভিযুক্তদের বিরুদ্ধে আবার সংবাদ প্রকাশ করলে হাবিবুর রহমানকে হত্যা, অপহরণ করে গুম ও গুরুতর জখম করার হুমকি দেওয়া হয়।

এদিকে সম্পাদক হাবিবুর রহমানের ওপর হামলার ঘটনায় সাতক্ষীরার সাংবাদিক সমাজে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিক নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, হামলার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ

রিলেটেড পোস্ট

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ

সেপ্টেম্বর ৯, ২০২৬

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

সেপ্টেম্বর ৯, ২০২৬

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা

সেপ্টেম্বর ৯, ২০২৬

মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়...

সেপ্টেম্বর ৯, ২০২৬

তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র

সেপ্টেম্বর ৯, ২০২৬

দেবহাটার ২টি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল...

সেপ্টেম্বর ৯, ২০২৬

শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

সেপ্টেম্বর ৯, ২০২৬

পাটকেলঘাটায় জমির বিরোধে হামলার অভিযোগ

সেপ্টেম্বর ৯, ২০২৬

সাক্ষরতার হার ৭৫ শতাংশ, তবু ঝরে পড়ছে উপকূলের...

সেপ্টেম্বর ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting