দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:১৭
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রলীগের চাঁদাবাজি, মারপিট, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সড়ক অবরোধ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৬, ২০২৩
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ০ কমেন্ট 445 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজের ছাত্রলীগের সভাপতি আবিদ হাসানের নেতৃত্বে অস্ত্রের মুখে জিম্মি করে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি, মারপিট, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় গ্রামবাসি ঘণ্টাব্যাপি সড়ক অবরোধ করেছে। রবিবার দুপুর একটার দিকে যশোর- সাতক্ষীরা রোডের সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ মোড়ে এ সড়ক অবরোধ করে ।

লাবসা ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি আবিদ হাসানের নেতৃত্বে ওই কলেজের শিক্ষার্থীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। এ ছাড়া ওই মোড়ের ব্যবসায়িদের কাছ থেকে ভয় ভীতি দিখিয়ে প্রকাশ্যে চাঁদা আদায় করা হতো। গত ২০ ফেব্রুয়ারি পরীক্ষা দিয়ে কলেজ ফটক থেকে বাইরে বের হওয়া মাত্র আবিদ হাসানের নেতৃত্বে দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ফাহিমকে ছুরি দেখিয়ে মটর সাইকেলে করে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় ফাহিমের সঙ্গে থাকা কয়েকজন ছাত্র ভয়ে ছোট বাবুর দোকানের মধ্যে অবস্থান নেয়। ছোট বাবুকে ওই ছাত্রদের দোকান থেকে বের করে দিতে বলে আবিদ হাসান। এ নিয়ে ছোট বাবু ও আবিদ হাসানের সঙ্গে কথা কাটাকাটি হয়। প্রতিবাদ করে পার্শ্ববর্তী ব্যবসায়ি মুক্ত। পরে ফাহিমকে মারপিট করে তিন হাজার টাকা চাঁদা আদায় করে আবিদ হাসান।

তিনি আরো জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ছোট বাবুকে তার দোকান থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায় আবিদ। বাধা দেওয়ায় পার্শ্ববর্তী ব্যবসায়ি মুক্তকে মারপিট করা হয়। পরে ছোট বাবুর দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। ছোট বাবুকে তুলে নিয়ে যাওয়ার পর পার্শ্ববর্তী বাগানে মারপিট করে আধঘণ্টা পর ছেড়ে দিলে সে প্রথমে থানায় যায়। পরে তিনি সদর হাসপাতালে চিকিৎসা নেন। পুলিশ এসে দোষীদের বিরুদ্ধে ব্যবস্তা গ্রহণের আশ্বাস দিলে দুপুর দুটোর দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

স্থানীয় আহসান হাবিব, মুক্ত ও রিপনসহ কয়েকজন জানান, ছাত্রলীগ নেতা আবিদ হাসান দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজস্ব কায়েম করেছে। প্রতিবাদ করলেই নির্যাতনের শিকার হতে হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি আবিদ হাসান জানান, ছাত্রদলের কর্মীদের সঙ্গে তাদের মারামারি হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান জানান, বিষয়টি নিয়ে তারা জরুরী মিটিং ডেকে পলিটেকনিক কলেজ ছাত্রলীগ নেতা আবিদ হাসানের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেবেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান জানান, যারা মারপিটের শিকার হয়েছেন তাদেরকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting