সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: রুহুল কুদ্দুস এর বিচারের দাবিতে মানববন্ধন

সাতনদী ডেস্ক: “দুর্নীতি মুক্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ চাই” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা মেডিকেল কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ ডা: রুহুল কুদ্দুস এর বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সচেতন নাগরিগ সমাজের আয়োজনে রবিবার বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাবেক ছাত্র লীগনেতা শেখ মারুফ হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক আমিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন। এসময় আরও বক্তব্য রাখেন, কমরেড আদিত্য মল্লিক, জেলা ভ’মিহীন সমিতির সভাপতি কওছার আলী, নদী বণ ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংবাদিক মেহেদী আলী সুজয় প্রমুখ।
বক্তারা এসময় দুর্নীতিবাজ অধ্যক্ষ ডা: রুহুল কুদ্দুসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মন্ত্রনালয়ের আদেশ অমান্য করে মেডিকেল কলেজের নিয়োগকৃত ২২ জন সেবা কর্মী থেকে ৬ জন নিরাপদ করোনা যোদ্ধাকে চাকরিচ্যুত করেন। নিয়োগ জালিয়াতি, হাইকোর্টের আদেশ অমান্য,অবৈধভাবে ২৯ জন কর্মচারীর বেতন বিল পাশ করানো, ২২জন সেবা কর্মীর প্রতি মাসে ৪১৩০ টাকা কেটে নেওয়া, ওএসডি হলেন ডা. শেখ কুদরত ই খুদা, ৪র্থ শ্রেণির কর্মচারী ব্যবহার করে চিকিৎকদের কোয়ার্টার, ডা.জাহিদুল ইসলামকে বদলি, প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য, মে ২২ সালে ফরম পূরনে দুর্নীতি, হাতিল কোম্পানীর ডা.রুহুল কুদ্দুস ইত্যাদি। এসময় বক্তারা দুর্নীতিবাজ অধ্যক্ষ ডা: রুহুল কুদ্দুসের দ্রুত বিচারের দাবি জানান।

spot_img

More from this stream

Recomended