দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৩৯
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

সাতক্ষীরা জেলা ইজিবাইক চালক সমিতির বর্ধিত সভা ও কমিটি গঠন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৩, ২০২১
অক্টোবর ৩, ২০২১ ০ কমেন্ট 328 ভিউস

নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: সাতক্ষীরা জেলা ইজিবাইক চালক সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের মুক্তার সুপার মার্কেটে জেলার বিভিন্ন ইউনিয়নের ইজিবাইক চালক সমিতির নেতৃবৃন্দের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

কুল্যার মোড় ইজিবাইক চালক সমিতির সভাপতি ও বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলীর সভাপতিত্বে প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন সদর উপজেলা ইজিবাইক চালক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, খাজরা কমিটির সভাপতি আছাফুর রহমান, চাপড়া কমিটির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সুমন হোসেন, বড়দল কমিটির সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, শোভনালী কমিটির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সবুজ হোসেন প্রমুখ।

এসময় বক্তাগন বলেন, আমরা এনজিও থেকে ঋণ নিয়ে ইজিবাইক ক্রয় করে হালাল উপার্জনে জীবিকা নির্বাহ করছি। যাত্রীদের বাড়ি থেকে তুলে নিয়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছি। এতে করে সাধারণ যাত্রীদের যানবাহন ভোগান্তি অনেকটাই কমে এসেছে। কিন্তু বাস মালিকরা বে-আইনি ভাবে ক্ষমতার অপব্যবহার করে ইজিবাইক চালকের নামে মিথ্যা মামলা, চালকদের লাঞ্ছিত, গাড়ি ভাংচুর করে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ করেন বক্তাগন। আগামীতে ইজিবাইক চালকদের প্রতি কোন অপশক্তি অন্যায় ভাবে জুলুম করলে তা শক্ত অবস্থানে থেকে প্রতিহত করা হবে বলে আশা ব্যাক্ত করেন নেতৃবৃন্দ। প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে জেলার প্রত্যন্ত অঞ্চলের ইজিবাইক চালক ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সম্মতিক্রমে কুল্যার মোড় ইজিবাইক চালক সমিতির সভাপতি রমজান আলীকে জেলা ইজিবাইক চালক সমিতির সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলা ইজিবাইক চালক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে জেলা ইজিবাইক চালক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া মোঃ সোহরাব হোসেনকে চাপড়া সড়ক সম্পাদক (লাইন সেক্রেটারি), সদর কমিটির শফিকুল ইসলাম, বড়দল কমিটির মোখলেছুর রহমান, শোভনালী কমিটির ইকবাল ও চাম্পাফুল কমিটির আনারুল ইসলাম মুকুলকে সহ-সভাপতি, বুধহাটা কমিটির মোস্তাক আহমেদকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ২১সদস্য বিশিষ্ট জেলা ইজিবাইক চালক সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়। আগামী ৩মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে ঘোষণা দেন বক্তাগন। একই সাথে ইজিবাইক চালক শ্রমিকদের ঐক্য গড়ে তুলতে জেলার প্রতিটি উপজেলার ইজিবাইক চালক সমিতি নেতাকর্মীর, জেলা কমিটিতে সদস্য পদ গ্রহণ করতে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে পেট্রোলের আগুনে অগ্নিদগ্ধ নানী ও নাতিকে হত্যা চেষ্টায় গেপ্তার-১
পরবর্তী পোস্ট
কলারোয়ায় এবার ৪৪টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা, শেষ মুহূর্তের ব্যস্ততায় প্রতিমা শিল্পীরা

রিলেটেড পোস্ট

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting