দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৪৪
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় যোগদান করলেন নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর (পিপিএম বার)

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৯, ২০১৯
জুলাই ২৯, ২০১৯ ০ কমেন্ট 420 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক : পুলিশের অত্যন্ত দক্ষ অফিসার হিসাবে যার ব্যাপক পরিচিতি এবার সেই মোস্তাফিজুর রহমান (পিপিএম বার) নবাগত পুলিশ সুপার হিসেবে সাতক্ষীরায় যোগদান করলেন । শনিবার (২৭ জুলাই) বিকালে জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) সাতক্ষীরায় যোগদান করেছেন। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কুমিল্লা জেলার বরুড়া থানাধীন সোনাইমুড়ি গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যাক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয় হতে ১৯৯২ সনে এস.এস.সি ও ১৯৯৪ সালে পয়ালগাছা ডিগ্রী কলেজ হতে এইস.এস.সি পাস করে পরবর্তীতে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইসলামের ইতিহাস বিষয়ে বিএ (অনার্স) এবং ১৯৯৮ সালে একই বিশ্ববিদ্যালয় হতে একই বিষয়ে কৃতিত্বের সাথে এম.এ ডিগ্রি অর্জন করেন। তিনি ২৪তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। বর্ণাঢ্য চাকুরী জীবনে শরীয়তপুর জেলা, ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার্স, গাজীপুর জেলা, চট্টগ্রাম জেলা, নারায়নগঞ্জ জেলাসহ সর্বশেষ মেহেরপুর জেলায় পুলিশ সুপার হিসাবে তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে কাজ করেছেন। তিনি বাংলাদেশ পুলিশ বাহীনিতে সাহসিকতা ও দক্ষতা’র জন্য একাধিকবার পিপিএম পদকে ভূষিত হন। সাতক্ষীরা জেলায় যোগদান করেই তিনি পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলার উর্ধতন পুলিশ অফিসারদের নিয়ে এক মতবিনিময় সভা করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ জামিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) শেখ ইয়াছিন আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হুমায়ুন কবির, ডিআইও(১), অফিসার ইন-চার্জ ডিবি, অফিসার ইন-চার্জ (সাতক্ষীরার সকল থানা) ও পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় নিউজ টোয়েন্টি ফোর’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল

জুন ২৩, ২০২৬

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...

জুন ২২, ২০২৬

শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

জুন ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting