দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:৫১
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১, ২০২১
ফেব্রুয়ারি ১, ২০২১ ০ কমেন্ট 347 ভিউস

নিজস্ব প্রতিবেদক: দুই দশকেরও বেশী সময় ধরে দেশের শীর্ষস্থানীয় দৈনিক যুগান্তর তার বস্তনিষ্ঠতা ও সাহসিকতার প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। পত্রিকাটির অবিচল ধারার সাথে মিশে আছে এদেশের পাঠক সমাজ। তাদের সুখ দুঃখের কথা, রাজনীতির কথা, খেলাধুলা, বিনোদন, সাহিত্য, শিক্ষা সহ সকল চাহিদা পূরন করে চলেছে পত্রিকাটি। এই পত্রিকার স্বপ্নসারথী বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুল এবং সাবেক সম্পাদক গোলাম সরোয়ার সহ অনেকেই প্রয়াত হয়েছেন। তারপরও পত্রিকাটি তার নিজ অবস্থান থেকে এতটুকু সরে যায়নি।

সোমবার যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্বজন সমাবেশের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ। এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শেখ আজহার হোসেন ও সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।

বক্তারা বলেন, যুগান্তর তার সত্যনিষ্ঠ ও সাহসিকতার কারনে পাঠকদের কাছে গ্রহনযোগ্যতা লাভ করেছে। পত্রিকাটি দিনদিন আরও জনপ্রিয় হয়ে উঠছে মন্তব্য করে তারা বলেন, এই পত্রিকাটি সত্যকে সত্য বলেই প্রতিষ্ঠিত করেছে। সবগুলি পাতায় গ্রহনযোগ্য রিপোর্ট পরিবেশনের কারনে সকল মহলেই দৈনিক যুগান্তর পাঠকপ্রিয় হয়ে উঠেছে। অতিথি বক্তারা আরও বলেন, এ ধারায় যুগান্তর যাত্রা শুরু করেছিল সেই ধারা আরও অব্যহত আছে। আগামীতেও তারা এই ধারায় অবিচল থাকবে বলে মন্তব্য করেন তারা।

দৈনিক যুগান্তরের সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমান, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, বিশিষ্ট উন্নয়ন কর্মী স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আব্দুল ওয়াজেদ কচি, দেশটিভির শরিফুল্লাহ কায়সার সুমন, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক মোঃ রুহুল কুদ্দুস, জেলা মহিলা পরিষদ সম্পাদক জোৎস্না দত্ত, চ্যানেল ২৪ এর আমেনা বিলকিস ময়না প্রমুখ।
আলোচনা পর্ব শেষে যুগান্তরের সমৃদ্ধি কামনা করে এক র‌্যালী বের করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মেয়র প্রার্থী মিঠু খানের প্রতি শিশু শিল্পীর ভালোবাসার বর্হিঃপ্রকাশ
পরবর্তী পোস্ট
ব্রহ্মরাজপুরে গাজী হোটেলের কর্মচারীকে মারধর; গ্রেপ্তার-১

রিলেটেড পোস্ট

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting