দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫৭
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় বঙ্গবন্ধু আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৩, ২০২২
নভেম্বর ২৩, ২০২২ ০ কমেন্ট 406 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বঙ্গবন্ধু আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সরকারি কলেজ মাঠে অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যাপকভাবে কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। আমাদের সাতক্ষীরাকে নিয়ে গর্ব করা যায়। কারণ আমাদের সন্তানেরা দেশের বিভিন্ন অঙ্গণে সুনাম অর্জন করেছে। আমি একটি সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। এই স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা দরকার। আমাদের মানুষিকতার পরিবর্তন হলেই সাতক্ষীরা জেলা দেশের এক নম্বরে পৌছাবে ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সরকারি কলেজের সাবেক জিএস মকসুমুল হাকিম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক কাজী আসাদুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো নজরুল ইসলাম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, শেখ মাহফুজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান আশিক প্রমুখ। বঙ্গবন্ধু আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এ সাতক্ষীরা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের ১৬টি দল অংশ নেয়। সরকারি কলেজে বঙ্গবন্ধু আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানের শুরু থেকে চলতে থাকে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় বঙ্গবন্ধুকে নিয়ে সংগীতানুষ্ঠান। এসময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক/শিক্ষার্থী ও সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহ-অধ্যাপক ওলিউর রহমান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনায় শিল্প পুলিশের অভিযানে আটক ১
পরবর্তী পোস্ট
করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন

জুন ১৭, ২০২৬

আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরায় প্রাণসায়র ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

জুন ১৩, ২০২৬

ধুলিহরে হযরত আব্বাস (রাঃ) এর শুভ উদ্বোধন

জুন ১৩, ২০২৬

সবুজে সাজবে সাতক্ষীরা বন্ধুসভার অভিনব চারা উপহার কর্মসূচি...

জুন ১৩, ২০২৬

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...

জুন ১১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting