দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৪৩
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন
সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...
“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...
গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...
“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...
ঐক্যের বিকল্প নেই, জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে...
কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে সমাবেশ...
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে জামায়াত...
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় পৌরসভা ও জেলার চারটি ইউনিয়ন রেড জোনে

কর্তৃক kobirubel.satnadee জুন ১৯, ২০২০
জুন ১৯, ২০২০ ০ কমেন্ট 380 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভা ও চারটি ইউনিয়নকে করোনায় রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ইয়োলো জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে ১৪টি ইউনিয়নকে। জনসংখ্যার আনুপাতিক হারে ও করোনা আক্রান্তের সংখ্যার উপর ভিত্তি করে এ প্রতিবেদন করা হয়েছে বলে জানিয়েছে সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ। চিহ্নিত এসব এলাকাগুলোকে লকডাউন করার জন্য সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তরে পত্র পাঠানো হয়েছে। এছাড়া জেলার বাকি এলাকা গ্রিন জোনের আওতায় স্বাভাবিক থাকবে।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, সাতক্ষীরা পৌরসভায় ৮৬ হাজার জনসংখ্যার মধ্যে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে ২৭ হাজার ৮৬৬ জনসংখ্যার বিপরীতে আক্রান্ত তিনজন, দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে ২৩ হাজার ৯৬০ জনসংখ্যায় আক্রান্ত তিনজন, তালা সদর ইউনিয়নে ৩৩ হাজার ২৭ জনের বিপরীতে তিনজন ও তালার জালালপুর ইউনিয়নে ২১ হাজার ৬৯৯ জনের মধ্যে দুইজন আক্রান্ত রয়েছে। এই এলাকাগুলোকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এছাড়া আশাশুনি সদর, কলারোয়া উপজেলার জালালাবাদ, কেড়াগাছি, লাঙ্গলঝাড়া, সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা, কুশোলিয়া, দেবহাটা উপজেলার সদর, পারুলিয়া, তালা উপজেলার খলিশখালি, মাগুরা ও সরুলিয়া ইউনিয়নকে ইয়োলো জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে, ঢাকার বাইরে গড়ে ১০ হাজারে একজন বা এক লাখে দশ জন করোনা রোগী শনাক্ত হলে সেই এলাকাকে রেড জোন হিসেবে গণ্য করা হবে। এই নির্দেশনার আলোকে দেয়াড়া, সখিপুর, তালা সদর, জালালপুর ও সাতক্ষীরা পৌরসভাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে সাতক্ষীরা স্বাস্থ্যবিভাগ।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জানান, স্বাস্থ্য অধিদপ্তরের চিঠির আলোকে জেলার সাতক্ষীরা পৌরসভা ও চারটি ইউনিয়নকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষনার জন্য সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তরে পত্র পাঠানো হয়েছে। এখনো পরবর্তী নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলেই এসব এলাকাগুলোকে লকাডাউন করা হবে। জেলায় গতকাল (বৃহস্পতিবার) দুপুর পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে ৮৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৭ জন।

তিনি বলেন, রেড জোন হিসেবে চিহ্নিত এলাকা লকডাউন ঘোষনার পর সবকিছুই বন্ধ করে দেওয়া হবে। ইয়েলো জোন হিসেবে চিহ্নিত এলাকায় সীমিত আকারে চলাচল ও দোকানপাট খোলা থাকবে। রেড ও ইয়োলো জোনের বাইরে গ্রীন জোন এলাকায় সবকিছুই স্বাভাবিক থাকবে। তবে প্রতিটি স্থানে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও প্রত্যেকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার অতি. পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎমিশ এর পদোন্নতি লাভ
পরবর্তী পোস্ট
আশাশুনির বড়দলে জনপ্রতিনিধিদের সাথে ডিপিও লিডারদের সভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...

জুন ২০, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...

জুন ১৯, ২০২৬

জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...

জুন ১৯, ২০২৬

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting