দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:১৮
সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন...
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় পেয়াজ চাষীদের ঘুম কেড়ে নিল চোর

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৬, ২০২০
জানুয়ারি ১৬, ২০২০ ০ কমেন্ট 315 ভিউস

আকরামুল ইসলাম: কিছুদিন আগে হঠাতই পেয়াজের দাম বেড়ে যায়। সাতক্ষীরার বাজারে সর্বোচ্চ ২৭০-৩০০ টাকায় বিক্রি হয়েছে প্রতিকেজি পেয়াজ। তবে বর্তমানে সে তুলনায় পেয়াজের দাম অনেকটা কম। সাতক্ষীরার খুচরা বাজারে বর্তমানে প্রতিকেজি দেশী পেয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। আর মিশর ও চায়না পেয়াজ বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়।
তবে সাতক্ষীরার বিভিন্ন গ্রামাঞ্চলে বর্তমানে পেয়াজ চুরির হিড়িক পড়েছে। বেশী পেয়াজ চুরির ঘটনা ঘটছে কলারোয়া উপজেলায়। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, পেয়াজ চুরি ঠেকাতে সামাজিক প্রতিরোধের বিকল্প নেই।
কলারোয়া উপজেলার দিগং গ্রামের কৃষকরা ফসলের মাঠ পাহারা দিচ্ছেন। প্রতিরাতেই পেয়াজ চুরির ঘটনা ঘটছে। তবে চোর শনাক্ত করা যাচ্ছে না। পেয়াজ চুরি ঠেকাতে রাতে ক্ষেতে পাহারা দিচ্ছেন দিগং গ্রামের আশরাফুল ইসলাম। তিনি জানান, এলাকায় পেয়াজ চুরির যেন হিড়িক পড়েছে। পুরো ফসলী মাঠে রাতজুড়ে সব কৃষকের পাহারা দেওয়া সম্ভব হয় না। যেদিকে পাহারা দেওয়া হয় চোরেরা অন্যদিক থেকে চুরি করে। প্রতি রাতেই ঘটছে এমন ঘটনা।
কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের দফাদার এজাহার আলী জানান, ইউনিয়ন পরিষদের দফাদারদের সকলেই সমীহ করে। সেই দফাদার হয়েও আমার পেয়াজ ক্ষেত রেহাই পায়নি। ক্ষেতের সব পেয়াজ চুরি করে নিয়ে গেছে। অন্যরা এখন পেয়াজ ক্ষেত পাহারা দিচ্ছে। এমন ঘটনা আমি কখনো আগে দেখিনি। চুরির কারণে অনেক কৃষক অপরিপক্ক পেয়াজ ক্ষেত থেকে তুলে বিক্রি করে দিচ্ছেন।
ওই এলাকার পেয়াজ চাষী আবুল হোসেন বলেন, দাম বেড়ে যাওয়ার পর পেয়াজের বীজের দামও বেড়ে যায়। বেশী খরচ করে পেয়াজ চাষ করে বর্তমানে চুরির ঘটনায় বিপাকে পড়েছেন চাষীরা। এখন চুরি ঠেকাতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।
সাতক্ষীরা সুলতানপুর এলাকার বড় বাজারের ব্যবসায়ী আমির হোসেন জানান, কিছুদিন আগের তুলনায় বর্তমানে পেয়াজের দাম কমেছে। খুচরা বাজারে প্রতি কেজি দেশী পেয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। মিশর ও চায়না থেকে আমদানিকৃত পেয়াজ বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়।
পেয়াজ চুরির ঘটনার বিষয়ে সাতক্ষীরা পুলিশ প্রশাসনের বিশেষ শাখার সহকারি পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বিভিন্নস্থানে ক্ষেত থেকে পেয়াজ চুরির ঘটনা শুনেছি। চুরি ঠেকাতে সম্মিলিত প্রতিরোধের উদ্যোগ নেয়া হবে। এছাড়া সামাজিকভাবে প্রতিরোধের বিকল্প নেই। তবে চোরদের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডা: হোসাইন সাফায়াত সাতক্ষীরার নবাগত সিভিল সার্জন
পরবর্তী পোস্ট
বাঁশদহা ইউপি চেয়ারম্যান মোশারফ এর শাস্তির দাবীতে মানববন্ধন

রিলেটেড পোস্ট

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...

অক্টোবর ৪, ২০২৬

‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

অক্টোবর ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting