দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:২৯
দ্বিতীয় স্ত্রীর আত্নহত্যা: জামিন পেলেন না এমপি গাজী...
সাতক্ষীরা বড় বাজারে সড়ক দখলের প্রতিযোগিতা: নিয়ন্ত্রণহীন ভ্যান-ইঞ্জিনভ্যানের...
পারুলিয়ায় ব্যবসায়ীকে মারপিট ও লাঞ্ছিত’র অভিযোগ
কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন
কেশবপুরে মাঠ থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার: হত্যার...
সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে প্রান গেল...
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন ও স্মারকলিপি...
তালায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফলে হতাশার চিত্র: এইচএসসিতে পাসের...
কলারোয়ায় ডেঙ্গু সচেতনতায় নির্বাহী অফিসারের প্রচারাভিযান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

সাতক্ষীরায় নব মুসলিমকে মিথ্যা মামলায় হয়রানি চেষ্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২১, ২০১৯
আগস্ট ২১, ২০১৯ ০ কমেন্ট 456 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় পাওনা টাকা না দিয়ে উল্টো নব মুসলিম এক যুবককে অপর দুই যুবক কর্তৃক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির চেষ্টা, খুন জখমের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সাংবাদিকসম্মেলন করেন, আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের রামেশ্বর গাইনের ছেলে নব মুসলিম সিদ্দিকুর রহমান ওরফে যুগোল। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি ৯/১০ বছর পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করে একজন মুসলিম মেয়ের সাথে বিবাহ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলাম। আমার একটি কন্যা সন্তানও রয়েছে। ইসলাম গ্রহণ করায় আমার পিতা-মাতাসহ পরিবারের সকলেই আমাকে ত্যাগ করে। জীবিকা নির্বাহের জন্য আমি শহরের সংগ্রাম হাসপাতালে চাকুরি করতাম। হাসপাতালে যাওয়ার আসার সুবাদে পরিচয় ঘটে পুরাতন সাতক্ষীরা বদ্দীপুর কলোনী এলাকার নাসির উদ্দীনের পুত্র কাজী ফখরুল ইসলাম রিপনের সাথে। বেতনের টাকায় সংসার ভালো চলছিল না। সে কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে একটি ফার্মেসী করার সিদ্ধান্ত নিলে রিপন আমাকে সহযোগিতা করার আশ^াস দেন। সরল বিশ^াসে তার কাছে ট্রেড লাইসেন্স করার দায়িত্ব দিয়ে আমি চাকুরির পরীক্ষা দেওয়ার জন্য রাজশাহীতে যাই। ফিরে এসে দেখি আমার ৬০ হাজার টাকা খরচ করে ডেকোরেশন করা দোকান সে নিজের নামে ট্রেড লাইসেন্স করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। আমি এ বিষয়ে জানতে চাইলে রিপন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ, খুন জখম ও বাড়িতে মাদকদ্রব্য রেখে পুলিশ দিয়ে হয়রানি করার হুমকি প্রদর্শন করে। আমি কোন উপায় না পেয়ে আওয়ামী লীগের কিছু বড় ভাইকে জানানোর পর তারা রিপনকে বিষযটি নিয়ে বসলে রিপন ওই জায়গা এবং ডেকোরেশন বাবদ আমাকে ৪৫ হাজার টাকা দেওয়ার আশ^াস দিলেও টাকা না দিয়ে টালবাহানা করতে থাকে এবং রাস্তা-ঘাটে অঅমাকে খুন জখমের হুমকি প্রদর্শন করে এবং ডিবি পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মিথ্যা তথ্য দিয়ে আমার বাড়িতে পাঠিয়ে হয়রানির চেষ্টা চালায়।
এরমধ্যে সংগ্রাম হাসপাতাল থেকে আমার চাকরিটাও চলে যায়। কষ্টে উপার্জিত টাকা হারিয়ে নিঃম্ব হয়ে যখন বাড়ি বসে আছি। ঠিক তখনই আর এক প্রতারক যুবক, বহু বিবাহের নায়ক রসুলপুর মতলেবের মোড় এলাকার সাইফুল ইসলাম হকার সাইফুল তার সাথে একসাথে টায়ারের ব্যবসা করার কথা বলে ৫০ হাজার টাকা নেয়। আমি টাকা চাইলে সে বিভিন্ন টালবাহানা শুরু করে। কিছুদিনপর সাইফুলও প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, কোন টাকা দিতে পারবো না, পারলে আদায় করে নিস। এরপর থেকে প্রায়ই পুলিশ আমার বাড়ি গিয়ে আমার বিরুদ্ধে মাদকের অভিযোগ আছে বলে জানান। আমি দীর্ঘ ১৪ বছর সাতক্ষীরায় বসবাস করছি কোন দিন পুলিশ আমার বাড়িতে যায়নি। অথচ রিপন ও সাইফুলের সাথে বিরোধ হওয়ার পর থেকে প্রায়ই পুলিশ আমাকে খুজে বেড়াচ্ছে। যদিও তারা অভিযোগের সত্যতা না পেয়ে চলে যায়। তিনি বলেন, রিপন ও সাইফুল দুইজনই মাদকাসক্ত। এমতাবস্থায় আমি একজন নব মুসলিম যুবক হিসেবে ওই দুই মাদকাসক্তের হাত থেকে টাকা উদ্ধার ও জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় কাঁকড়া চাষে ঝুঁকছে মানুষ: নতুন কর্মসংস্থান পাচ্ছে হাজার হাজার মানুষ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় অর্থের বিনিময়ে পোষ্ট মাষ্টার নিয়োগ: প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

রিলেটেড পোস্ট

আশাশুনিতে ভূ-গর্ভের বালি উত্তোলন: হুমকিতে জনবসতি

অক্টোবর ৩০, ২০২৬

আশাশুনিতে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে ব্যাংক কর্মকর্তার সংবাদ...

অক্টোবর ২৫, ২০২৬

আশাশুনিতে স্বেচ্ছাসেবকলীগ নেতা হলো জাসাসের আহবায়ক! সমালোচনার ঝড়

অক্টোবর ২৫, ২০২৬

আশাশুনিতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-২

অক্টোবর ২৪, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু

অক্টোবর ২৪, ২০২৬

আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

অক্টোবর ২৩, ২০২৬

আশাশুনির নাটানায় ইটের রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

অক্টোবর ২২, ২০২৬

আশাশুনিতে পূজামন্ডপ পরিদর্শনে এএসপি বায়েজিদ ইসলাম

অক্টোবর ১৮, ২০২৬

আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক

অক্টোবর ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting