দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:২৮
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

সাতক্ষীরায় ইউপি সদস্যকে মারপিট : ভিডিও ছাড়ল গ্যাংস্টার বাহিনী (ভিডিও সহ)

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৪, ২০১৯
আগস্ট ২৪, ২০১৯ ০ কমেন্ট 568 ভিউস

প্রধান প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ থেকে বাড়িতে ফিরছিলেন ইউপি সদস্য মতিয়ার রহমান। ফিল্মিই স্টাইলে আকস্মিক তার উপর হামলা চালায় এক যুবক। হামলাকারীর নিরাপত্তা দিচ্ছিলেন চার যুবক। দূরে দাঁড়িয়ে ছিলেন আরও কয়েকজন যুবক। হামলাকারী ওই যুবক বেধড়ক মারপিট করে ইউপি সদস্য মতিয়ার রহমানকে। মারপিটের এ দৃশ্য ভিডিও করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। গত ১৯ আগষ্ট দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর বটতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
মো. মতিয়ার রহমান আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত ইউপি সদস্য ও কুন্দুড়িয়া গ্রামের মৃত. গোলাপ গাজীর ছেলে।
ইউপি চেয়ারম্যানের সঙ্গে বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে জাগো নিউজকে জানান ইউপি সদস্য মতিয়ার রহমান।
তিনি জানান, চেয়ারম্যান আ.ব.ম মোসাদ্দেক হোসেনের অনিয়ম ও দূর্ণীতি নিয়ে গত ৫ আগষ্ট আমিসহ ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ মো. রবিউল ইসলাম ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য মমতাজ বেগম একত্রে জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়েরের পর ক্ষিপ্ত হয়ে উঠেন চেয়ারম্যান। তার পোষ্য গ্যাংস্টার সস্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দেন আমাদের তিন ইউপি সদস্যের পেছনে।
ইউপি সদস্য মতিয়ার রহমান আরও বলেন, অভিযোগ দায়েরকে কেন্দ্র করে ১৯ আগষ্ট দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে বাড়িতে ফেরার মূহূর্তে রাস্তায় ৭-৮ জন যুবক আমার মোটর সাইকেলের গতিরোধ করে। আমাকে বলতে থাকে, আমার ভাই আলমগীর তোর কাছে ২৪ হাজার টাকা পাবে টাকা দে। টাকা না দিলে তোকে যেতে দেবো না। আমি আলমগীরকে আমি আদৌ চিনি বা জানি না। এরপর বলে কবির টাকা পাবে। তখন আমি বলি, যদি টাকা পায় তবে আসো এক জায়গায় বসে আলোচনা করি। এরপর আমাকে মারপিট করতে শুরু করে বুধহাটা এলাকার হাতেম সরদারের ছেলে মাদকসেবী ইমন সরদার। পাশে দাঁড়িয়ে ইমনের নিরাপত্তা নিশ্চিত করছিল বুধহাটা এলাকার জাহিদ, নাহিদ, সুজন, হাবিবুল্লাহ, সানোয়ার। আমার উপর হামলাকারী ও হামলার সহযোগীরা সকলেই চেয়ারম্যানের পোষ্য সন্ত্রাসী বাহিনী। হামলা শেষে চলে যাওয়ার সময় তারা বলে, চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার ফল এটা।
৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ মো. রবিউল ইসলাম জানান, জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করার কারণে ১১ আগষ্ট বুধহাটা বাজারে চেয়ারম্যানের সন্ত্রাসী ক্যাডার সাদ্দাম, এজদাম ও হাতেম আমার উপর হামলা চালায়। বলতে থাকে, তোর সাহস হলো কি করে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার। বাড়ি থেকে বের হলে তোকে শেষ করে ফেলবো। তোকে যেন আর বাজারে না দেখি। এরপর গায়ে হাত তুলে মারপিট করে।
তিনি বলেন, আমাদের চেয়ারম্যান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা, কর্মসৃজন প্রকল্পের টাকা আতœসাৎ করে, বিভিন্ন সময় গরীব দুস্থদের চাল কম বিতরণে আমরা বাঁধা দেওয়া তিনি আগে থেকেই আমাদের উপর ক্ষুব্ধ। এসব নিয়ে অভিযোগ দেওয়ার কারণে আমাদের জীবনের এখন কোন নিরাপত্তা নেই।
সংরক্ষিত আসনের ইউপি সদস্য মমতাজ বেগম বলেন, এসব ঘটনা আশাশুনি ওসিকে জানিয়েও কোন লাভ হয়নি। পরে জীবনের নিরাপত্তার জন্য আমরা তিন ইউপি সদস্য ২০ আগষ্ট পুলিশ সুপারের কাছে আবেদন করেছি। কিন্তু এখনো কোন সুফল মেলেনি। চেয়ারম্যানের বেপরোয়া মাদকসেবী সন্ত্রাসী ক্যাডারদের তান্ডবে রাস্তায় বের হতে পারছি না আজও।
এসব ঘটনার বিষয়ে বুধহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.ব.ম মোসাদ্দেক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
তবে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ইউপি সদস্যদের মারপিট করেছে বা মারপিট করে ভিডিও ফেসবুকে দিয়েছে এমন ঘটনা আমার জানা নেই।
ঘটনার বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন কল রিসিভ করেননি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে খানা খন্দে ভরা সড়ক : দেখার কেউ নেই
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় দুইদিন ব্যাপী জলরঙে চিত্রাংকণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting