সাতক্ষীরার অস্ত্র ও গুলি মামলায় সাহেদ করিমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: আলোচিত প্রতারক সায়েদ করিম অরফে মো. সায়েদকে সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ আটকের ঘটনায় দায়ের হওয়া মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সাতক্ষীরার আদালত। রোববার দুপুরে সাতক্ষীরার আমলী আদালত-৩ এর বিচারক (ভার্চুয়াল) রাজীব রায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা র‌্যাব-৬ এর আওতাধীন সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পের রেজাউল করিম মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
আলোচিত সায়েদ করিম অরফে মো. সাহেদ রাজধানীর রিজেন্ট গ্রæপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান। তার পৈত্তিক নিবাস সাতক্ষীরা শহরের কামাননগর এলাকায়। বাবা মৃত. রেজাউল করিম। মা সাফিয়া করিম ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক অমল কুমার রায় জানান, সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তের লবঙ্গ নদীর উপর নির্মিত বেইলী ব্রীজের নীচ থেকে সাহেদকে বোরখা পরিহিত অবস্থায় গ্রেফতার করে র‌্যাব। তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওই দিন রাতেই ১৫ জুলাই র‌্যাব-৬ এর সিপিসি-১ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে ১৯৭৮ সালের আর্মস অ্যাক্টের ১৯-এ উপধারা এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি/এ ধারায় দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৫। মামলায় প্রধান আসামী সাহেদ করিম। একজন অজ্ঞাত পলাতক ও অপর একজন অজ্ঞাত। মামলার তদন্ত দেওয়া হয় দেবহাটা থানার পুলিশ পরিদর্শক উজ্জ্বল কুমার মৈত্রকে। তবে ২২ জুলাই মামলাটির তদন্তভার র‌্যাবের উপর অর্পিত হয়।
তিনি বলেন, মামলার কেস ডকেট হাতে পাওয়ার পর মামলার নতুন তদন্তকারি কর্মকর্তা খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের উপপরিদর্শক রেজাউল করিম সায়েদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাÐ আবেদন করেন। সায়েদ বর্তমানে ঢাকার একটি জেলখানায় থাকায় ভার্চুয়াল পদ্ধতিতে শুনানীর মাধ্যমে এ রিমান্ড শুনানী শেষে বিচারক রাজীব রায় তার রিমাÐ মঞ্জুর করেছেন।

spot_img

More from this stream

Recomended