দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:০৫
শিক্ষার্থীদের উৎসাহ দিতে আল-হিকমাহ মডেল মাদরাসায় পুরস্কার বিতরণ
শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ
তালার ইসলামকাটিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
সাতক্ষীরায় সাংবাদিক কেন্দ্রের উদ্যেগে  শিক্ষার্থীদের মাঝে গাছের চারা...
তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিয়ে
দেবহাটার সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ২টি বিদ্যালয়কে...
কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা...
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা...
নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন...
সাতক্ষীরায় ভাদড়ায় প্রীতি ফুটবল ম্যাচে ভাদড়া বাউকোলা স্পোর্টিং...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় সাংবাদিক কেন্দ্রের উদ্যেগে  শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১০, ২০২৬
সেপ্টেম্বর ১০, ২০২৬ ০ কমেন্ট 17 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বৃক্ষরোপণে অভিভাবক ও শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে গাছের চারা ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে  সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায় এসব বিতরণ করা হয়।  এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ। অতিথি হিসেবে অংশ নেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরা শাখার সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীন, সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী ও সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব।অনুষ্ঠানে প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী বলেন, পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে তা বাঁচিয়ে রাখতে হবে। শিক্ষার্থী ও অভিভাবকরা যাতে গাছগুলোর যত্ন নেয়, সে বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে তদারকি করা হবে।চারা পেয়ে শিক্ষার্থী মেহেজাবিন বলে, গাছ পেয়ে আমার খুব ভালো লাগছে। আমি নিয়মিত পানি দেব এবং গাছটি যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখব।আরেক শিক্ষার্থী রাফি হাসান বলেন, গাছ পেয়ে খুব আনন্দ লাগছে। গাছটি যত্ন করে বড় করব এবং নিয়মিত পানি দেব।কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, ভিবিডি সাতক্ষীরার সভাপতি সাজেদুল ইসলাম, সাংবাদিক হাবিবুল হাসান, আসাদুজ্জামান সরদার, ইব্রাহিম খলিল, রিজাউল করিম,  আলী মুক্তাদা হৃদয়, মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, মেহেদী হাসান শিমুল প্রমুখ।আয়োজকরা জানায়, শিশুদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি এবং গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলাই এই কর্মসূচির উদ্দেশ্য। শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে তাদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করা এবং সবুজ পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিয়ে
পরবর্তী পোস্ট
তালার ইসলামকাটিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

রিলেটেড পোস্ট

শিক্ষার্থীদের উৎসাহ দিতে আল-হিকমাহ মডেল মাদরাসায় পুরস্কার বিতরণ

সেপ্টেম্বর ১০, ২০২৬

শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ

সেপ্টেম্বর ১০, ২০২৬

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

সেপ্টেম্বর ১০, ২০২৬

দেবহাটার সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ২টি বিদ্যালয়কে...

সেপ্টেম্বর ১০, ২০২৬

কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

সাতক্ষীরায় ভাদড়ায় প্রীতি ফুটবল ম্যাচে ভাদড়া বাউকোলা স্পোর্টিং...

সেপ্টেম্বর ১০, ২০২৬

সাতক্ষীরায় অবৈধ উচ্ছেদ অভিযানে দিবা-নৈশ কলেজের সামনের স্থাপনা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ

সেপ্টেম্বর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting