দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:২৩
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...
সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...
খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি...
সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...
‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’— ডিআইজি হুমায়ুন কবির
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় যক্ষারোগ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময়

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৬, ২০২৩
মার্চ ৬, ২০২৩ ০ কমেন্ট 424 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

‘বিনিয়োগ করি যক্ষা নির্মুলে, জীবন বাঁচাই মিলে’ শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় যক্ষারোগ প্রতিরোধ ও রোগী সনাক্তকরণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে নাটাব সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভায় নাটাব সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. সবিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডিএসএমও ডা. ত্রিতীর্থ ঘোষ, নাটাব কেন্দ্রীয় অফিসের প্রজেক্ট ম্যানেজার মো. জিয়াউর রহমান, নাটাব সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডিএসএমও ডা. ত্রিতীর্থ ঘোষ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশে সচেতনতার অভাবে যক্ষা রোগী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এজন্য পাঁচ বছরের নিচে সকল শিশু এবং ৬০ বছরের উর্ধ্বে সকল বয়স্কদের যক্ষার লক্ষণ থাক বা না থাক সবাইকে যক্ষাপ্রতিরোধী চিকিৎসা বা টিপিটি গ্রহণ করার জন্য পরামর্শ প্রদান করেন। এজন্য ৫ বছরের সকল শিশু এবং ৬০ বছরের উপরে সকলকে যক্ষা প্রতিরোধি চিকিৎসা (টিপিটি) গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, সাতক্ষীরা জেলার ২০২৩ সালের জানুয়ারি মাসের যক্ষা রোগের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে বলেন, সাতক্ষীরা জেলায় ২০২৩ সালের জানুয়ারি মাসে ৪৭২০ জন রোগির পরীক্ষার পর ৩০০ জন রোগি সনাক্ত হয়। এরমধ্যে রোগি ১৯৫, নেগেটিভ ৫৮ জন, ফুসফুস বহির্বুভ রোগির সংখ্যা ২৬ জন, ডিটিটমেন্ট ২০ জন। অনুষ্ঠানের সার্বিক তত্ববধায়নে ছিলেন নাটাব কর্মকর্তা তরুন কুমার বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার (ডিপিও) উজ্জল কুমার পাল।

সাতক্ষীরা জেলার ৩০জন শিক্ষকদের নিয়ে এ মতবিনিময় সভায় বক্তারা বলেন, ফুসফুসে যক্ষার প্রধান লক্ষণ হলো এক নাগাড়ে দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি। নিয়মিত ও পূর্ণ মেয়াদের চিকিৎসায় যক্ষা সম্পূর্ণ ভালো হয়। এজন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত ঔষধ সেবন করতে হবে। অনিয়মিত ঔষধ সেবনের ফলে যক্ষা রোগ স্থায়ী হতে পারে। এজন্য যক্ষা হলে কাছের স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বক্তারা আরো বলেন, এক নাগাড়ে দুই সপ্তাহ বা তার অধিক সময়ে কাশি থাকলে, ক্ষুধা মন্দা, শরীরের ওজন কমে যাওয়া, রাতে জ্বর আসা, বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট এমন লক্ষণ দেখা দিলে ফুসফুসে যক্ষা হওয়ার লক্ষণ। যক্ষারোগের ক্ষেত্রে মনে রাখতে হবে যক্ষা একটি জীবানু ঘটিত সংক্রামক রোগ। একনগাড়ে দুইসপ্তাহ বা তার অধিক সময়ে কাশি থাকলে কফ পরীক্ষায় রোগ সনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। নিয়মিত সঠিক মাত্রায় ও নির্দিষ্ট সময় পর্যন্ত ঔষধ সেবনের মাধ্যমে যক্ষা সম্পূর্ণ ভালো হয়। হাঁচি, কাশি দেওয়ার সময়ে রুমাল ব্যবহার করতে হবে। বাংলাদেশের সকল জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, বক্ষব্যাধি ক্লিনিক, বক্ষব্যাধি হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিক সমূহে বিনামূল্যে কফ পরীক্ষা ও যক্ষা চিকিৎসার ব্যবস্থা আছে। বাংলাদেশ সরকার যক্ষারোগীর জন্য সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসার সমস্ত ঔষধ বিনামূল্যে বহন করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
পরবর্তী পোস্ট
২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...

অক্টোবর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting