সাতক্ষীরায় ব্র্যাক কর্তৃক হতদরিদ্রদের মাঝে সেনেটারী ল্যাট্রীন বিতরণ

সংবাদদাতা:

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা, শিবপুর ও আগরদাড়ি ইউনিয়নে হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ব্র্যাক ওয়াশ কর্মস‚চি এইচ ইপি’র আওতায় সেনেটারী ল্যাট্রীন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরার মথুরাপুর ভাই ভাই সেনেটারী কারখানায় শেখ আঃ কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেনেটারী ল্যাট্রীন বিতরণ করেন লাবসা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ আসাদুজ্জামান। বিষেশ অতিথি ছিলেন অত্র ইউনিয়নের মহিলা মেম্বার ফেরদৌসি ইসলাম মিষ্টি, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আঃ হান্নান, সাংবাদিক মোঃ আবু সাঈদ, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। এময় উপস্থিত ছিলেন ব্র্যাক এর প্রোগ্রাম অর্গানাইজার জাহরুল আলম, প্রোগ্রাম অর্গানাইজার আসমা আক্তার,পিও তৌহিদুল ইসলাম খান। এসময় বক্তারা বলেন স্বাস্থ্য সম্মত পায়খানা ঘর প্রত্েযকের জন্য প্রয়োজন। কারণ স্বাস্থ্য সর্ব সুখের মুল, খাওয়ার আগে ও পরে ভালো ভাবে হাত পরিষ্কার একান্ত প্রয়োজন।

spot_img

More from this stream

Recomended