দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১০
কাজ শেষের আগেই নির্মাণাধীন ব্রিজের রেলিং ধস, নিম্নমানের...
নির্দেশ উপেক্ষা মাউশি ডিজিকে রুল জারীসুন্দরবন মাধ্য: বিদ্যালয়ে...
সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...
কালিগঞ্জে বিএনপি’র কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় আটক-২
কেন্দ্রীয় শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাতক্ষীরার...
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মাঠে সক্রিয় বিএনপির...
তদ্বীরের ঠেলায় চিড়ে চ্যাপ্টা সামেক হাসপাতালের পরিচালক
সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...
কারাবন্ধি  সাবেক এমপি সেঁজুতিকে ফের হত্যা মামলায় গ্রেপ্তার
কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা উপকূলীয় অঞ্চলের জ্বালানি বৈষম্য দূর করার দাবিতে 

কর্তৃক Satnadee Satkhira মে ২৪, ২০২৬
মে ২৪, ২০২৬ ০ কমেন্ট 87 ভিউস
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন :আমদানি-নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা হ্রাস, উপকূলীয় অঞ্চলের জ্বালানি বৈষম্য দূরীকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একটি ন্যায্য ও জনগণকেন্দ্রিক জ্বালানি রূপান্তরের দাবিতে সাতক্ষীরায় এক নীতি সংলাপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ মে (রবিবার) সকাল ১১:০০টায় সাতক্ষীরার এল্লারচরস্থ চিংড়ি চাষ প্রদর্শনী খামার হলরুমে ‘স্থানীয় টেকসই উন্নয়ন প্রতিবন্ধকতা ও সম্ভাবনা: আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।
জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি), একশনএইড বাংলাদেশ এবং স্থানীয় নাগরিক সমাজ যৌথভাবে এই আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানটির স্থানীয় আয়োজক সহযোগী হিসেবে যুক্ত ছিল সুন্দরবন ফাউন্ডেশন, স্বদেশ, বিন্দু নারী উন্নয়ন সংঘ, কবি জসিমউদ্দীন নারী উন্নয়ন সংস্থা, লিডার্স এবং সমাজ উন্নয়ন ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের সংসদ সদস্য ইজ্জাতুল্লাহ। অনুষ্ঠান চলাকালীন একশনএইড বাংলাদেশ ও জেটনেট-বিডি’র পক্ষ থেকে পরিবেশবান্ধব জ্বালানির প্রতীক হিসেবে মাননীয় সংসদ সদস্যের হাতে একটি ‘সোলার প্ল্যান্ট প্রজেক্ট মডেল’ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী নির্বাচনী প্রার্থীদের নিকট “জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নাগরিক ইশতেহার” উপস্থাপন করা হয়েছিল। সেই প্রচারণার ধারাবাহিকতায় এবং নির্বাচন-পরবর্তী সময়ে জনপ্রতিনিধি ও অংশীজনদের সাথে নীতি সংলাপ জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ, নবায়নযোগ্য জ্বালানির (সোলার, বায়োগ্যাস ইত্যাদি) সম্ভাবনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংলাপে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা পৌর ৭ নম্বর ওয়ার্ডের মেয়র প্রার্থী জাহিদুল ইসলাম বকুল, মহিলা বিষয়ক অধিদপ্তরের কেন্দ্রীয় পরিচালক নাজমুন নাহার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) হারুন বিন হানিফ, পিএএবি-এর হামিদুল ইসলাম, পিডিবি-এর নির্বাহী প্রকৌশলী শোয়েব হোসেন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাশ, এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা উপজেলা চেয়ারম্যান ও প্রান্তিক যুব সংঘের সভাপতি হৃদয় মন্ডল, যুব নেত্রী পলি সরকার, উন্নয়ন কর্মী আজিজুর রহমানসহ যুব সংঘের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
জেটনেট-বিডি সাতক্ষীরার সমন্বয়ক শেখ আফজাল হোসেন তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ বর্তমানে একযোগে জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলা করছে। বিশেষ করে সাতক্ষীরার মতো উপকূলীয় অঞ্চলের কৃষিনির্ভর জনগোষ্ঠী মারাত্মক জ্বালানি বৈষম্যের সম্মুখীন। এই বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নীতিনির্ধারক ও নাগরিক সমাজের মধ্যে কার্যকর সমন্বয় তৈরি করাই এই সংলাপের মূল উদ্দেশ্য।”
সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহার ও এর নীতিগত বাস্তবায়নে একাত্মতা প্রকাশ করেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
নোয়াখালীতে আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

কেন্দ্রীয় শিবিরের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হলেন সাতক্ষীরার...

জুলাই ১৪, ২০২৬

তদ্বীরের ঠেলায় চিড়ে চ্যাপ্টা সামেক হাসপাতালের পরিচালক

জুলাই ১৪, ২০২৬

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

কারাবন্ধি  সাবেক এমপি সেঁজুতিকে ফের হত্যা মামলায় গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জুলাই ১১, ২০২৬

কালিগঞ্জে সন্ত্রাসী বাহিনীর তাণ্ডব, আহত কৃষক

জুলাই ১১, ২০২৬

ফিংড়ীর কাছারিয়া বাড়ীতে সরকারি কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায়...

জুলাই ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting