দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৪৫
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলাসাতক্ষীরা সদর

সাজেক্রীস উপনির্বাচনে মীর তানজির আহমেদ ও ইদ্রিস বাবু নির্বাচিত

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২২, ২০২২
নভেম্বর ২২, ২০২২ ০ কমেন্ট 415 ভিউস

নিজস্ব প্রতিবেদক : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এবং ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপনির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় জেলা অফিসার্স ক্লাব ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ১৩৪ জন ভোটারের মধ্যে ১২৮ জন ভোটার তাদের ভোট দিয়েছেন। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল ইসলাম খান ও কোষাধ্যক্ষ আল-আমিন কবির চৌধুরী ডেভিড এর মৃত্যুতে পদ দুটি শুণ্য হলে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপনির্বাচনে প্রাপ্ত ফলাফলে জানা যায়, সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের মনোনীত সাধারণ সম্পাদক প্রার্থী মীর তানজির আহমেদ ৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী শেখ নাসেরুল হক পেয়েছেন ৫৭ ভোট। কোষাধ্যক্ষ পদে সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের মনোনীত ইদ্রিস বাবু ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট মো. শাহ আলম শানু পেয়েছেন ৫৩ ভোট। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপনির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. রেজা রশীদ, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারি মো. সহিদুল ইসলাম, পোলিং এজেন্ট’র দায়িত্ব পালন করেন প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, জিয়াউর বিন সেলিম যাদু, শেখ রফিকুর রহমান ও মো. জেহাদ হোসেন। সকাল থেকে ভোট কেন্দ্র এলাকায় ভোটার সমর্থকদের পদচারণায় ভোট কেন্দ্র এলাকা মুখরিত হয়ে ওঠে। সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের মনোনীত সাধারণ সম্পাদক প্রার্থী মীর তানজির আহমেদ ও কোষাধ্যক্ষ পদে সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের মনোনীত ইদ্রিস বাবু নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জেলা ক্রীড়া সংস্থার অন্তভূক্ত ক্লাব ও জেলার সকল ক্লাবসহ জেলার বিভিন্ন মহল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে ভূমিহীনের সংখ্যা বাড়ছে
পরবর্তী পোস্ট
অসাংবিধানিকভাবে জেলা কৃষকলীগের কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

চিকিৎসা শুধু কনসাল্টেন্সি নয়, চাই চিকিৎসক–রোগীর কোঅপারেশন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting