সাংবাদিকরা অসহায় মানুষের পাশে দাঁড়ায় – নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের কদমতলা রিপোর্টার্স ক্লাবের ৪র্থ তম বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি চক্ষু ক্যাম্প ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কদমতলা রিপোর্টাস ক্লাবের আয়োজনে কদমতলা বাজারে হাসান মার্কেটের ২য় তলায় কেককাটা, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও ফ্রি ক্যাম্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদমতলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম হোসেন। সাংবাদিক এম. বেলাল হোসাইনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামালীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম।

প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন সাংবাদিকরা সমাজের দর্পন, সাংবাদিকরা অবহেলিত অসহায় মানুষের পাশে দাঁড়ায়। সাংবাদিকদের লেখনের মাধ্যমে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হয়। তছাড়াও যে দলের লোক হোক বর্তমান সরকার দুনীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন আদ্ দ্বীন ওয়েল ফেয়ার এর এজিএম ফারুক হানান, কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী ফোরামের সভাপতি আব্দুল আলিম, সাংবাদিক বশির উদ্দীন, সমাজসেবক আব্দুল কদ্দুস, ব্যবসায়ী রবিউল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সম্পাদক জিললুর রহমান প্রমূখ। এ সময় ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি নজরুল ইসলামকে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয় ও আদ্ দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় ফ্রি চক্ষু ছানিপড়া রোগীদের অপরেশন ক্যাম্প করা হয়। চক্ষু রোগী দেখেন ডাঃ ইসতিয়াক আহমেদ।

spot_img

More from this stream

Recomended