দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:২৫
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে অনির্বাণ সংস্থা’র...
অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা
কলারোয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে...
গাবুরা’য় অবৈধ ‘নাইনটি’ উচ্ছেদ অভিযান
মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু
কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণে কৃষকদের মাঝে উন্নত...
সাংবাদিক মোহসিন উল হাকিমের একটি পোস্ট পাল্টে দিল...
পাইকগাছায় কাঁচা রাস্তা ও জরাজীর্ণ কালভার্টে আটকা হাজারো...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

সহকারি ইনসট্রাক্টর ইয়াছিন আলীসহ তিনজনের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে সমন জারির নির্দেশ

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৭, ২০২১
অক্টোবর ১৭, ২০২১ ০ কমেন্ট 311 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কর্মচারির সহায়তায় ব্যবসা প্রতিষ্ঠানের ড্রয়ারে থাকা মালিকের চেক হাতিয়ে নিয়ে হাতের লেখা, সাক্ষর ও সিল জালিয়াতি করার অভিযোগে সাতক্ষীরা শহরের পলাশপোলের অটো পয়েন্টের মালিক ইটাগাছার সুব্রত বিশ্বাসের দায়েরকৃত মামলায় সাতক্ষীরা সদর রিসোর্স সেন্টারের সহকারি ইনসট্রাক্টর ইয়াছিন আলীসহ তিনজনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মোঃ হুমায়ুন কবীর সিআইডি’র তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে এ আদেশ দেন।

আসামীরা হলেন, আশাশুনি উপজেলার বড়দল গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে ও শহরের মুনজিতপুরের সাবেক সেনা সদস্য জয়নাল আবেদীনের বাড়ির ভাড়াটিয়া সদর ইউআরসি’র সহকাাির ইনসট্রাক্টর ইয়াছিন আলী, খুলনার লবনচোর থানাধীন আব্দুর রশীদ মোল-ার ছেলে জিয়ারুল হক ওপুরাতন সাতক্ষীরার শফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম।

মামলা ও ঘটনার বিবরনে জানা যায়, শহরের কামাননগরের আমিনুর রহমান বকুলের মাধ্যমে ইটাগাছার বৈদ্যনাথ বিশ্বাসের ছেলে পলাশপোলের অটো পয়েন্টের স্বত্বাধিকারী সুব্রত বিশ্বাসের সঙ্গে পরিচয় ঘটে সদর ইউআরসি ও আশাশুনি উপজেলার বড়দল গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে ইয়াছিন আলীর। বর্তমানে পেশাগত কারণে শহরের মুনজিতপুরের অবসরপ্রাপ্ত সেনা সদস্য জয়নাল আবেদিনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন তিনি। বাড়ি বিক্রি নিয়ে ইয়াছিন আলীর সঙ্গে অটো পয়েন্টের মালিকসুব্রত বিশ্বাসের বিরোধ চলে আসছিল। এ কারণে ইয়াছিন আলী অটো পয়েন্টের ম্যানজার শরিফুল ইসলাম চয়নকে ম্যানেজ করে ব্যবসা প্রতিষ্ঠানের ড্রয়ারে থাকা সুব্রত বিশ্বাসের সাতক্ষীরা সদরের পূবালী ব্যাংকের শাখার চলতি হিসাব ১৯২৩ এর সিএস১০০-এ-০৬৮৩২৫৩ নং চেক ২০১৯ সালের মার্চ মাসের

আগে বা পরে চুরি করিয়া লইয়া যান। শরিফুল ইসলাম চয়ন ও ইয়াছিন আলী যোগসাজস করে জিয়ারুল হককে দিয়ে খুলনা মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে ৫০ লাখ টাকার চেক ডিজঅনারের মামলা (সিআর-৫৮৪/১৯)করান। চেক এর তারিখ, বাংলায় লেখা টাকার পরিমান ও সুব্রত বিশ্বাসের সাক্ষর জাল করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় সুব্রত বিশ্বাস সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে গত বছরের ৯ মার্চ ইয়াছিন আলী, জিয়ারুল হক ও শরিফুল ইসলাম চয়নের নামে জালিয়াতির মামলা(সিআর-২৩০/২০) করেন সুব্রত বিশ্বাস। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দেন। সিআইডির পুলিশ পরিদর্শক পারুল খাতুন চেক চুরি ও জালিয়াতির অভিযোগ সত্য বলে গত ১১ এপ্রিল আদালতে প্রতিদেন দাখিল করেন। গত ২৮ সেপ্টেম্বর ধার্য দিনে পারুল খাতুনের জমা দেওয়া প্রতিবেদনের নীচের লাইনে সাদা কালি দিয়ে ঘসা মাজা করা হয়েছে এমন দেখে আগামি ১৭ অক্টোবর ধার্য দিনের মধ্যে তদন্তকারি কর্মকর্তাকে নতুন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক। সে অনুযায়ি প্রতিবেদন পাওয়ার পর পর্যালোচনা শেষে মুখ্য বিচারিক হাকিম মোঃ হুমায়ুন কবীর রবিবার ইয়াছিন আলীসহ তিনজনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।

একই ভাবে চেক চুরি ও প্রতারনার অভিযোগে কর্মচারি শরিফুল ইসলাম চয়ন, কামাননগরের আমিনুল ইসলাম বকুল ও সহকারি ইনসট্রাক্টর ইয়াছিন আলীর বিরুদ্ধে সুব্রত বিশ্বাসের দায়েরকৃত সিআর-৬৩৭/২০ নং প্রতারণার মামলার গত বছরের ১৬ ডিসেম্বর পুলিশ প্রতিবেদন পেয়ে গত ২৫ ফেব্রæয়ারি সমন জারির নির্দেশ দেন আদালত। গত ১২ অক্টোবর আদালতে হাজির হয়ে আবেদন জানালে বিচারক মোঃ হুমায়ুন কবীর ইয়াছিন ও আমিনুল ইসলাম বকুলের জামিন মঞ্জুর করেন।

বাদিপক্ষের আইনজীবী এড. আব্দুল খালেক জালিয়াতির মামলায় ইয়াছিনসহ তিনজনের বিরুদ্ধে সমন জারিও প্রতারণার মামলায় ইয়াছিনসহ দু’জনের জামিন লাভের বিষয়টি নিশ্চিত করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে অগঠনতান্ত্রিক ভাবে প্রার্থী নির্বাচনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বরাবর অভিযোগ
পরবর্তী পোস্ট
শ্যামনগরের কৈখালীতে রাস্তা নির্মানে দুর্নীতির অভিযোগ

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

জুলাই ৩, ২০২৬

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting