সম্মিলিত সাংবাদিক এ্যসোসিয়েশনের পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচছা

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মস্থলে দুই বছর পূর্তি উপলক্ষে সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে সম্মিলিত সাংবাদিক এ্যসোসিয়েশনের সভাপতি ও দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয়, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও দৈনিক লাখোকন্ঠের জেলা প্রতিনিধি মোঃ ফিরোজ হোসেন, দৈনিক যুগের বার্তা পত্রিকার
বার্তা সম্পাদক খন্দকার আনিসুর রহমান,,দৈনিক সুপ্রভাত পত্রিকার নিজস্ব প্রতিবেদক মাহফিজুল ইসলাম আককাজ, দৈনিক আজকের তথ্যের সাতক্ষীরা জেলা প্রতিনিধি রাহাত রাজা, প্রতিদিনের কথার জেলা প্রতিনিধি মাসুদ আলী , দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান, দৈনিক যুগের বার্তা
পত্রিকার আব্দুল্লাহ আল মামুন, দৈনিক কাফেলা পত্রিকার ষ্টাফ রিপোর্টার শেখ কামরুল ইসলাম , দিপ্ত টেলিভিশনের ক্যামেরা পার্সন মোঃ রেজাউল করিম, একুশে টেলিভিশনের ক্যামেরা পার্সন শহিদুজ্জামান শিমুল প্রমুখ। এসময় সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার সকলের উদ্দেশ্যে বলেন সাংবাদিকতা একটি মহান পেশা সঠিকভাবে মাটি ও মানুষের কথা তুলে ধরতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকতা ধারাবাহিকতা বজায় রাখতে আহ্বান জানান তিনি।

spot_img

More from this stream

Recomended