দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৩৪
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাসারাদেশ

সমাজবিজ্ঞান ডিসিপ্লিনে আধুনিকমানের গবেষণা ল্যাব উদ্বোধন খুবিতে

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১২, ২০২৩
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ০ কমেন্ট 395 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনে আধুনিকমানের গবেষণা ল্যাব উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের তৃতীয় তলায় স্থাপিত এ ল্যাবের নাম দেওয়া হয়েছে সোসাল রিসার্চ ল্যাব। প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে স্থাপিত এ ল্যাবে জিরোক্লায়েন্ট পদ্ধতিতে ৩টি সার্ভার স্টেশনসহ ৪৬টি ওয়ার্কস্টেশন রয়েছে। এছাড়া বহুমুখী ব্যবহারযোগ্য ইন্টারেক্টিভ হোয়াইটবোর্ড, ডাটা অ্যানালাসিসের জন্য আধুনিক ভার্সনের সফটওয়্যার রয়েছে। ব্রান্ডেড ইকুইপ্টমেন্ট সমৃদ্ধ ল্যাবটি এখন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অন্যতম রিসোর্স। গবেষণা ত্বরান্বিত করাসহ শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত বিশ্লেষণে এ ল্যাবটি প্রভূত উপকারে আসবে। এছাড়া শিক্ষা ও প্রশিক্ষণে বহুমূখী কাজে ব্যবহার করা যাবে এ ল্যাবটি। আজ ১২ ফেব্রুয়ারি বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে ফিতাকেটে এ ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে তিনি ল্যাবটি ঘুরে দেখেন।

এর আগে ল্যাবটি উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন খুলনা বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টিতে নানামুখী প্রচেষ্টা নেওয়া হচ্ছে। এর মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণা মনস্কতা বৃদ্ধিতে গবেষণা প্রকল্পে বরাদ্দ, শিক্ষার্থীদের জন্য গবেষণা সহায়তা বৃদ্ধি করা হয়েছে। গবেষকদের জন্য হাইইম্পাক্ট জার্নালে নিবন্ধ প্রকাশে প্রণোদনা দেয়া হচ্ছে। প্রত্যেক ডিসিপ্লিনে স্মার্ট ক্লাসরুম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ডিসিপ্লিনে স্মার্ট ক্লাসরুম তৈরির কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ডিসিপ্লিনেও এ সুবিধা সৃষ্টি করা হবে।

তিনি বলেন, বিশ্বমানের শিক্ষা গবেষণার জন্য উন্নত পরিবেশ ও সুবিধা নিশ্চিত করা জরুরি। সে লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হচ্ছে। উপাচার্য বলেন গবেষণায় যাতে সামাজিক বিজ্ঞান স্কুল পিছিয়ে না থাকে সেজন্য কর্তৃপক্ষের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কারণ, আমরা যাই গবেষণা করি না কেনো, উদ্ভাবন করি না কেনো, তার অভীষ্ট হচ্ছে মানুষ ও সমাজ। মানুষের উন্নতি মানেই সমাজের সমৃদ্ধি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং ২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশ গঠনে বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নে দেশপ্রেমিক দক্ষ জনশক্তি সৃষ্টি অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেইভাবে গড়ে তোলার নানামুখী প্রচেষ্টা নেওয়া হচ্ছে যাতে তারা কোনো ক্ষেত্রে পিছিয়ে না থাকে। তিনি এ ল্যাব স্থাপনের কাজে যেসকল শিক্ষক নিয়োজিত ছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।

সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সেলিনা আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান। অনুষ্ঠানে ল্যাবটি স্থাপনের প্রেক্ষাপট ও বর্তমান উপাচার্যের সহযোগিতার কথা তুলে ধরে বক্তব্য রাখেন ডিসিপ্লিনের প্রাক্তন প্রধান প্রফেসর ড. মোসাঃ তাছলিমা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. তুহিন রায়। দীর্ঘ প্রত্যাশিত এ ল্যাবটি উদ্বোধন উপলক্ষ্যে ডিসিপ্লিনের শিক্ষক শিক্ষার্থীরা ছিলেন উৎফুল্ল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় আসাদুল ইসলামকে অভিনন্দন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা ফুড অফিস মোড়ে মনির মেডিকেল হলের উদ্বোধন

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting