দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৮:১২
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়রাজনীতি

সংসদে ‘ইন্না লিল্লাহি…’ বলে বক্তব্য শুরু, ব্যাখ্যা দিলেন বিএনপির সাংসদ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১০, ২০২০
জুলাই ১০, ২০২০ ০ কমেন্ট 546 ভিউস

ন্যাশনাল ডেস্ক: গত ২৩ জুন সংসদে দাঁড়িয়ে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ বলে বক্তৃতা শুরু করেছিলেন বিএনপির সাংসদ হারুনুর রশীদ। তখন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া হারুনকে থামিয়ে এভাবে শুরু করার কারণ জানতে চান। ওই সময় হারুণ বলেন, তার এটা বলার কারণ আছে। বক্তব্যের শেষে তিনি এটার ব্যাখ্যা দেবেন বলে জানান। অবশেষে সংসদে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি’ বলে বক্তব্য শুরু করার ব্যাখ্যা দিলেন তিনি।

গত ২৫ জুন ফজলে রাব্বী মিয়া বলেছিলেন, আমার ৭ বারের সংসদ সদস্য জীবনে এমনভাবে শুরু দেখিনি। আপনাকে অবশ্যই এর ব্যাখ্যা দিতে হবে। সেদিন আর ব্যাখ্যা দিতে পারেননি হারুনুর রশীদ। কারণ সেদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি তুললে সংসদে হই চই সৃষ্টি হয়। স্পিকারের সঙ্গে বাদানুবাদের একপর্যায়ে তিনি সংসদ থেকে ওয়াকআউট করেন।

এরপর ২৯ জুন অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে আবারো ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ প্রসঙ্গে তোলেন হারুনুর রশীদ। একাধিকবার মাইক পেলেও সেদিনও তিনি এর ব্যাখ্যা দেননি। তিনি সেবার বলেছিলেন, সময় পেলে পরে ব্যাখ্যা দেবেন।

৩০ জুন বাজেট পাশের দিন দেশের বিচার বিভাগ স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে সাংসদদের প্রতিরোধের মুখে পড়েন। ৮ জুলাই সংসদের অধিবেশনে অংশ নিয়ে তিনি কুয়েতে আটক সাংসদ শহিদ ইসলাম (পাপুল) ও রিজেন্ট হাসপাতালের মালিকের কড়া সমালোচনা করে বক্তৃতা করেন।

গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) ছিলো সংসদের সমাপনী দিন। এদিন অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে বক্তব্যের শুরুতে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ বলার ব্যাখ্যা দেয়ার আগ্রহ প্রকাশ করেন। এর বাংলা অর্থ পড়ে শুনিয়ে তিনি বলেন, মানুষ মনে করেন, শুধু কেউ মারা গেলে ইন্না লিল্লাহি… পড়তে হয়। কিন্তু তা নয়, এর বাইরে যেকোনো বিপদে ইন্না লিল্লাহি… পাঠ করার বিধান রয়েছে। আর এটা অস্বীকার করার উপায় নেই যে, আমরা মুসিবতের মধ্যে আছি। আমরা মহাসংকটের মধ্যে আছি, এটা কী অস্বীকার করতে পারি? নিঃসন্দেহে বলতে পারি, সারা পৃথিবী মহাবিপর্যয়ের মধ্যে আছে। আমি অন্য সময়ও সংসদে প্রবেশের সময় ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পড়ি।

তবে এই ব্যাখ্যা দেওয়ার পরও স্পিকারের সঙ্গে তার সামান্য বাদানুবাদ হয়। হইচই করেন সাংসদেরা। এসময় বিরোধী দল নিয়ে প্রশ্ন তুলে হারুনু বলেন, বিগত সংসদগুলোতে শক্তিশালী বিরোধী দল থাকলেও দশম ও একাদশ সংসদের বিরোধী দলের চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাই না। তার এ বক্তব্যে জাতীয় পার্টির ও সরকার দলীয় সাংসদেরা প্রতিবাদ করেন এবং হইচই শুরু হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এর ইন্তেকাল
পরবর্তী পোস্ট
তালায় ২ স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসক সহ ৭ জন করোনা পজেটিভ

রিলেটেড পোস্ট

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না—- সজিব...

আগস্ট ১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...

জুলাই ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting