দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:৩৩
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা
মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়...
তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র
দেবহাটার ২টি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল...
শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ
সরকারি চাকরি ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট...
ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে...
পাটকেলঘাটায় জমির বিরোধে হামলার অভিযোগ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ৯, ২০২৬
সেপ্টেম্বর ৯, ২০২৬ ০ কমেন্ট 24 ভিউস

জিয়াউর রহমান: শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে পৌরসভা গঠনের নীতিমালা ও নির্ধারিত মানদণ্ড যথাযথভাবে অনুসরণ না করেই শ্যামনগরের মতো একটি দরিদ্র ও দুর্যোগপ্রবণ উপকূলীয় জনপদের ওপর পৌরসভা চাপিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় জনসংখ্যা, অবকাঠামোগত সক্ষমতা, নাগরিক সুবিধা ও অর্থনৈতিক সক্ষমতা যথাযথভাবে বিবেচনা না করেই পৌরসভা প্রতিষ্ঠা করা হয়েছে বলেও তারা দাবি করেন।
বক্তারা বলেন, পৌরসভা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হচ্ছে নাগরিকদের জীবনমানের উন্নয়ন, আধুনিক নাগরিকসেবা নিশ্চিত করা এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা গড়ে তোলা। কিন্তু শ্যামনগর পৌরসভা প্রতিষ্ঠার পর প্রত্যাশিত নাগরিকসেবা নিশ্চিত হওয়ার পরিবর্তে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। পৌর এলাকার বিভিন্ন স্থানে সড়ক, ড্রেনেজ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতিসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধার ঘাটতি রয়েছে।
তারা আরও অভিযোগ করেন, পৌরসভা হওয়ার পর নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর বিভিন্ন ধরনের কর, ফি ও আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। কিন্তু সেই অনুপাতে নাগরিক সুবিধা বৃদ্ধি পায়নি। ফলে পৌরসভা সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করার পরিবর্তে অনেকের জন্য অতিরিক্ত আর্থিক ও সামাজিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা বলেন, শ্যামনগর দেশের অন্যতম দুর্যোগপ্রবণ উপকূলীয় উপজেলা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে এখানকার মানুষকে জীবন-জীবিকা পরিচালনা করতে হয়। এ অঞ্চলের মানুষের আর্থিক সক্ষমতা বিবেচনা না করে অতিরিক্ত কর ও ফি আরোপ করা হলে তা তাদের ওপর বাড়তি বোঝা তৈরি করে। তাই জনস্বার্থে পৌরসভার কার্যক্রম ও গঠন প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে কাঙ্ক্ষিত নাগরিকসেবা নিশ্চিত করা সম্ভব না হলে পৌরসভা রাখার যৌক্তিকতা নিয়ে নতুন করে ভাবতে হবে। এ জন্য স্থানীয় জনগণের মতামত গ্রহণ করে শ্যামনগর পৌরসভার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তারা।
এ সময় বক্তারা শ্যামনগর পৌরসভা বাতিল করে পূর্বের ইউনিয়নভিত্তিক স্থানীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল অথবা জনগণের মতামতের ভিত্তিতে কার্যকর, টেকসই ও জনবান্ধব স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান। পাশাপাশি পৌরসভার সেবা, কর কাঠামো ও নাগরিক সুবিধা নিয়ে জনসম্মুখে স্বচ্ছতা নিশ্চিত করারও আহ্বান জানান।  দেন
মানববন্ধনে শ্যামনগর উপজেলা নাগরিক ফোরামের নেতৃবৃন্দ, স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ এলাকার সচেতন নাগরিকরা অংশ নেন।

 

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা
পরবর্তী পোস্ট
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ

রিলেটেড পোস্ট

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ

সেপ্টেম্বর ৯, ২০২৬

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা

সেপ্টেম্বর ৯, ২০২৬

মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়...

সেপ্টেম্বর ৯, ২০২৬

তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র

সেপ্টেম্বর ৯, ২০২৬

দেবহাটার ২টি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল...

সেপ্টেম্বর ৯, ২০২৬

শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

সেপ্টেম্বর ৯, ২০২৬

পাটকেলঘাটায় জমির বিরোধে হামলার অভিযোগ

সেপ্টেম্বর ৯, ২০২৬

সাক্ষরতার হার ৭৫ শতাংশ, তবু ঝরে পড়ছে উপকূলের...

সেপ্টেম্বর ৮, ২০২৬

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সেপ্টেম্বর ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting