শ্যামনগরে ৩ হোটেল মালিককে জরিমানা

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হোটেলের রান্না ঘরে অপরিচ্ছন্ন, মেঝেতে স্যাৎসেঁতে পরিবেশ, খাবারের গুণগত মান ভালো না হওয়াসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায়অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করায় তিন হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ৩ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী অভিযান পরিচালনা করেন।

সময় শ্যামনগর বাজারে অবস্থিত হোটেল ভর্তা বাড়ির মালিককে ১৫ হাজার, হোটেল বাংলালিংক এর মালিককে ৫ হাজার টাকা ও হোটেল মায়ের দোয়া এর মালিককে ৩ হাজার টাকা, সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা করে।অভিযান পরিচালনাকালীন সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী ব্যবসায়ীদের আইন মেনে হোটেলের পরিবেশ ভালো রেখে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মতভাবে ভাল খাবার পরিবেশন করার নির্দেশ প্রদান করেন। এসময় তিনি বলেন, জনসেবায় প্রশাসনের এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

spot_img

More from this stream

Recomended