শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল ইসলাম বাদল মতবিনিময় করেছেন। মতবিনিময়ের আগে নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক বৃন্দ। তিনি মঙ্গলবার (২১ নভেম্বর ) শ্যামনগর থানায় যোগদান করেন। ইতোপূর্বে তিনি পিরোজপুর সদর থানা সহ কয়েকটি জেলায় কর্মরত ছিলেন। মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ৮ টায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ এর নিজস্ব কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী ইমরান, সিনিয়র সহ-সভাপতি পলাশ দেবনাথ, সহ-সভাপতি অনাথ মন্ডল, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, সদস্য জগবন্ধু কয়াল।
মতবিনিময় কালে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, মিথ্যা মামলা, মানুষকে অযথা হয়রানী সহ বিভিন্ন বিষয় আলোচনা হয়। এসময় তিনি বলেন, এমন কোন ঘটনা ঘটলে আমি কঠিন পদক্ষেপ গ্রহণ করবো। এছাড়াও আমার থানায় কোন দালালের স্থান হবে না। আমি চাই পুলিশ হবে জনগণের বন্ধু।

spot_img

More from this stream

Recomended