দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৩৩
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে সম্পত্তি রক্ষা ও নিরাপত্তার দাবিতে চিকিৎসকের সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৯, ২০২১
আগস্ট ২৯, ২০২১ ০ কমেন্ট 304 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরের কৈখালীতে হোমিও চিকিৎসকের দীর্ঘ ২১ বছরের দখলীয় সম্পত্তি দখলের উদ্দেশ্যে আগুন, ভাংচুর, মারপিট ও মিথ্যে ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শ্যামনগরের পশ্চিম কৈখালী গ্রামের মোঃ আহসান আলী মল্লিকের ছেলে হোমিও চিকিৎসক মোঃ আশরাফুল মল্লিক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কৈখালী মৌজায় জয়াখালী এলাকায় জে.এল. নং-৭৫, এস.এ ১/১০৪৩ নং খতিয়ানের ৭৮৫ দাগ, ডি.পি-২৭৪৮ নং খতিয়ানের ৪৭৭৬ দাগে ৭ শতক জমি ২০০৭ সালে ও ২০০০ সালে আরো ১ শতক মিলে মোট ৮ শতক জমি ক্রয় করে সেখানে ফিরোজ হোমিও ফার্মেসী নামে চেম্বার নির্মাণ করে শান্তিপূর্নভাবে  দীর্ঘ ২১ বছর ভোগদখলে থেকে এলাকার আসহায় গরীব রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলাম। কিন্তু সম্প্রতি জয়াখালী এলাকার কাদের মোড়লের ছেলে মোকাররম হোসেন মোকা, মৃত. শাকাত মোল্লার ছেলে আলমগীর মোল্লা, কেরামত আলী গাজীর ছেলে নুরুজ্জামান জামু, মজিদ কাগুজীর ছেলে মোহাম্মাদ আলী কাগুজী, সামছুর সরদারের ছেলে আল আমিন হোসেন, নুরে গাজীর ছেলে আবুল কালাম গাজীগং উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চক্রান্ত শুরু করে। গত ২৬ জুন উল্লেখিতরা আমার চেম্বাওে ঢুকে আমার ও আমার ছেলে এবং ভাইদের মারপিট করে গুরুতর আহত করে এবং চেম্বারে থাকা বিভিন্ন মালামালসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। এঘটনায় আমি বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করি। আশরাফুল মল্লিক অভিযোগ করে বলেন, মামলা করায় উল্লেখিত ক্ষিপ্ত হয়ে ২৮ জুন রাতে আমার চেম্বারে আবারো হামলা চালায়। সে সময় চেম্বারে থাকা আলীপুর এলাকার ঠিকাদার সিদ্দিক ঢালীসহ তার শ্রমিকদের মার্কেট তৈরির বিভিন্ন মালামালসহ আনুমানিক ২৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করে। এঘটনায় আলীপুর এলাকার সিদ্দিক ঢালী বাদী হয়ে দ্রæত বিচার আইনে তাদেও বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে। এতে আরো ক্ষিপ্ত হয়ে মোকাররম হোসেন গংরা গত ২৬ আগষ্ট আমার চেম্বারে আগুন লাগিয়ে দেয়। এসময় চেম্বারের থাকা আমার ভগ্নিপতি রুহুল আমীন কোন রকমে প্রাণে রক্ষা পেলেও চেম্বারে থাকা জরুরী কাগজপত্র, সরঞ্জাম, ঔষধপত্র সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। অথচ উক্ত ঘটনাকে পুঁজি করে উল্লেখিত ব্যক্তিরা সাংবাদিকদের মিথ্যে তথ্য দিয়ে একটি কাল্পনিক সংবাদ পরিবেশন করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পায়তারা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, উক্ত সম্পত্তির ঘটনায় শ্যামনগর উপজেলা চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে কাগজপত্র পর্যালোচনা করে তিনি আমার পক্ষে প্রতিবেদন দেন। এছাড়া সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী আলাউদ্দীন কাগজপত্র পর্যালোচনা করে আইনগত মতামত প্রদান করেন। এরপরও উল্লেখিত মোকাররমগং এর ভাড়াটিয়া বাহিনী আমাকে প্রকাশ্যে খুন জখমসহ বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। তাদের ভয়ে আমি চেম্বারে যেতেও পারছি না। এছাড়া আমার সন্তানদেরও হুমকি ধামকি প্রদর্শন করে আমাদেরকে দিশেহারা করে তুলেছে। তিনি একজন গ্রাম্য হোমিও চিকিৎসক হিসেবে উল্লেখিত অবৈধদখলদার মোকাররম গংয়ের কবল থেকে তার দীর্ঘদিনের দখলীয় সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কুল্যার মোড়ের মা সার্জক্যাল ক্লিনিকে একের পর এক রোগীর মৃত্যু, এ যেন এক মৃত্যুকূপ
পরবর্তী পোস্ট
সাতাক্ষীরা পৌরসভার ওয়াস উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে।

আগস্ট ৪, ২০২৬

সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে পৃথক দুর্ঘটনায় কৃষক ও...

আগস্ট ৩, ২০২৬

সবসময় অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি অল্প...

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting