দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৩
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে শিক্ষক সংকটে খোলপেটুয়া প্রাথমিক বিদ্যালয়ের ৪৩৩ শিশু পাঠদান থেকে বঞ্চিত

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৯, ২০২২
নভেম্বর ৯, ২০২২ ০ কমেন্ট 490 ভিউস

শেখ আব্দুল হাকিম, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে দ্বীপ ইউনিয়ন গাবুরা ১২২নং খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। শিক্ষক সংকটসহ প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন স্কুলে না আসার অভিযোগ অভিভাবকদের। খোলপেটুয়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শ‚ন্য, দিন চুক্তি শিক্ষকের মাধ্যমে চলছে স্কুল কার্যক্রম। সরেজমিনে দেখা যায়, গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় ছাত্র ছাত্রীরা ছোটাছুটি করছে। স্কুলে ২ জন শিক্ষক থাকলেও প্রধান শিক্ষক আসেননা স্কুলে। একজন সহকারী শিক্ষক দিয়ে চলছে ৪৩৩ শিশুর পাঠদান। অফিস কক্ষে দেখা যায়, টেবিল চেয়ারে ধুলা বালির আবরণ, মাকড়সা জাল, দেখলে মনে হবে যেন ভুতুড়ে কোন কক্ষ।
এলাকাবাসীর অভিযোগ, প্রধান শিক্ষক মাসে এক-দুইদিন স্কুলে আসেন। অফিসের কাজে উপজেলা শিক্ষকা অফিসে থাকেন। এভাবে টানা ১৮ বছর যাবৎ বিদ্যালয়ে কর্মরত অবস্থায় ¯ু‹লের কার্যক্রম চালান প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। বিদ্যালয়ে খাতা কলমে দেখা যায় চারজন শিক্ষক, সহকারী শিক্ষক মিরা বালা প্রশিক্ষণে আছেন। ফরহাদ হোসেন সাময়িক বরখাস্ত হয়ে আছেন। প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন থাকেন শ্যামনগর সদরে। আর অপর সহকারী শিক্ষক বুদ্ধদেব জোয়ার্দার বিদ্যালয়ে আসেন অনিয়মিত। স্থাানীয় বাবু খান, শাহাদাত হোসেন ও কুমকুম আক্তার নামে তিনকে দিন চুক্তিতে শিক্ষক বানিয়ে ৪৩৩ জন ছাত্র-ছাত্রীর পাঠদান করান।
অভিভাবক আবুল কালাম ও মরিয়ম বেগম জানান, স্কুলে বর্তমানে ম্যানেজিং কমিটি নেই। শিক্ষক সংকট রয়েছে। অভিভাবকদের সাথে শিক্ষকদের কোন সম্পর্ক নেই। হেড স্যার আসেন না। থাকেন শ্যামনগরে। তিন জন প্যারা শিক্ষক দিয়ে নিজের কাজ সারেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি হাফেজ মাহমুদুল হাসান জানান, বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জমিদাতা হিসেবে স্কুলের ম্যানেজিং কমিটির সকল কার্যক্রমে আমি ছিলাম, কিন্তু বিগত কয়েক বছর যাবৎ বিদ্যালয়ের কার্যক্রম দিকে হতাশ হচ্ছি। বিদ্যালয়ে বর্তমানে কোন ম্যানেজিং কমিটি নেই, শিক্ষকও নেই। এসময় শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা বলে, হেড স্যার শ্যামনগরে থাকেন। ফাঁকে ফাঁকে আসেন, আবার চলে যান। আমরা স্কুলে এসে খেলাধুলা করি যে স্যারেরা আছেন তারা কিছু বলে না।
সহকারী শিক্ষক বুদ্ধদেব জোয়ার্দার অনিয়মিত ভাবে স্কুলে আসার কথা জানতে চাহিলে তিনি বলেন, প্রতিদিন বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিাত থাকেন বলে দাবি করলেও হাজিরা খাতা দেখতে চাহিলে সাদাসিধা ভাষায় জানান, হাজিরা খাতা আলমারিতে। আর চাবি হেড স্যারের কাছে, স্যার যখন আসেন তখন স্বাক্ষর করে নেন।
গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের মেম্বার হাবিবুল্লাহ বলেন, এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে দেলোয়ার হোসেন, বর্তমান প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন। তার হেয়ালিপনায় বিগত কয়েক বছরের মধ্যে এখনো ম্যানেজিং কমিটি গঠন করা সম্ভব হয়নি। প্রধান শিক্ষক নিজে স্কুল করেন না। আর বিদ্যালয়ে শিক্ষক রাখার বদলে নিজের স্বার্থের জন্য শিক্ষকদের বদলিতে সুপারিশ করেন।
প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মোবাইলে বলেন, স্কুলে শিক্ষক সংখ্যা কম। আমি বার বার উদ্ধর্তন কর্তৃপক্ষকে বলার পরও তারা শিক্ষক দিচ্ছেন না। আমি একা আর কত দেখবো। আমি নিয়মিত স্কুলে যায়। গত এক সপ্তায় ছুটিতে ছিলাম। শ্যামনগর উপজেলা সদরে বাসা থাকায় মাঝে মাঝে অনিয়ম হচ্ছে, তবে আর হবেনা বলে জানান।
শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিজ মিঞা বলেন, প্রধান শিক্ষক নিজে স্কুল না করে বেতনের টাকায় তিনজন প্যারা শিক্ষক দিয়ে স্কুল চালানোর বিষয়ে সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। প্যারা শিক্ষকদের টাকা দিয়ে স্কুলে রাখা যাবে না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে উত্তরণের প্রচেষ্টায় ঝরে পড়া শিশুরা এখন স্কুলে পড়ছে
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রিলেটেড পোস্ট

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সেপ্টেম্বর ৩০, ২০২৬

চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

ঈশ্বরীপুরে জামায়াতের উদ্যোগে মেডিকেল সেবা ও ব্লাড গ্রুপিং...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এস কে নাজমুল...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting