দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১৬
হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, দোকান খুলতে গেলে দোকানের...
শ্যামনগরে “আনিশা মেকওভার অ্যান্ড বিউটি পার্লার”-এর শুভ উদ্বোধন
সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি...
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে রাতের আধারে কবর হতে তরুনীর মরদেহ উত্তোলন, এলাকায় চাঞ্চল্য

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৭, ২০২১
আগস্ট ২৭, ২০২১ ০ কমেন্ট 303 ভিউস

আব্রাহাম লিংকন/জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামে রাতের আধারে কবর হতে মৃত তরুনীর মরদেহ উত্তোলনের ঘটনা ঘটেছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পারিবারিক সুত্রে জানাযায়, উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামের মোঃ খোরশেদ আলমের কন্যা তানজিলা খাতুন মুন্নি (১৫) দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে মারা যায়। পরিবারিক ভাবে ইসলামিক নিয়ম অনুসারে ওইদিন রাতে তার দাফন সম্পন্ন হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা তার লাশটি কবর খুঁড়ে উপরে রেখে যায়। এসময় কাফনের কাপড়টি ছেঁড়া পাওয়া যায়। শুক্রবার ২৭ আগস্ট সকালে বিষয়টি স্থানীয় মানুষ দেখতে পেয়ে তার পরিবারকে অবগত করে। এসময় কবরের পাশে স্থানীয় শত শত মানুষের ভীড় জমাতে থাকে। এক পর্যায়ে বিষয়টি পরিবারের পক্ষ থেকে স্থানীয় ইউপি সদস্য অসিম মন্ডলকে অবহিত করে। কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেউ শত্রæতা মূলক এমন ঘৃণিত কাজ করতে পারে। পরবর্তীতে পুনরায় তরুনীর মরদেহ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে যে, তানজিলার মা সফুরা বেগম একই এলাকার সুরত আলীর পুত্র আমজাদ আলীর হাত ধরে ভারতে পাড়ি দেয়। ভারতে দীর্ঘ ৯ মাস কাটানোর পরে মেয়ে তানজিলার শারিরীক অবস্থার কথা জানতে পেরে বাংলাদেশে চলে আসে। পরে আমজাদের সাথে সম্পর্ক ছিন্ন করে প্রথম স্বামী খোরশেদের সংসারের চলে আসে। তারপর থেকে আমজাদ বিভিন্ন ভাবে সফুরাকে হয়রানি করে আসছে।

এ বিষয় সফুরা বেগম বলেন, আমজাদ আলীই কবর থেকে আমার মেয়ের লাশ তুলে কাফনের কাপড় কেটে নিয়ে যেতে পারে। অভিযোগের বিষয়ে জানার জন্য আমজাদ আলীর সাথে যোগাযোগ করতে গেলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে শ্যামনগর থানার ওসি (তদন্ত) কাজী শহিদুল ইসলাম বলেন, ঘটনার কথা শুনেছি, তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চিংড়াখালী যাদবপুর মোড়ে জামে মসজিদের উদ্বোধন
পরবর্তী পোস্ট
তালায় নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

রিলেটেড পোস্ট

হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, দোকান খুলতে গেলে দোকানের...

জুন ২৯, ২০২৬

শ্যামনগরে “আনিশা মেকওভার অ্যান্ড বিউটি পার্লার”-এর শুভ উদ্বোধন

জুন ২৯, ২০২৬

নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

জুন ২৮, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

জুন ২৮, ২০২৬

মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...

জুন ২৮, ২০২৬

সাতক্ষীরায় প্রাণসায়র খাল রক্ষায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন

জুন ২৭, ২০২৬

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল...

জুন ২৭, ২০২৬

সাপ্তাহিক ছুটির দিনে স্কুলে উড়ছে পতাকা

জুন ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting