দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১৩
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে...
তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০...
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে মারপিট ও খুন জখমের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জুন ৯, ২০২১
জুন ৯, ২০২১ ০ কমেন্ট 473 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার শ্যামনগরে ফারায়েজ ফাঁকি দিয়ে বোনদের সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে মারপিট ও খুন জখমের হুমকির অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবাদচন্ডিপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের কন্যা মোছা: রাবেয়া খাতুর বলেন আবাদচন্ডিপুর মৌজায় এস এ খতিয়ান ৯১, এস এ দাগ নং- ৭৩৪, ডি পি  খতিয়ান নং- ১৩৮৬, ৯৫৬, জমির পরিমান ৫০ শতক আমি এবং দুই বোন সুফিয়া খাতুন ও রহিমা খাতুন পৈত্রিক সূত্রে ফারায়েজ প্রাপ্ত হই। সে অনুযায়ী পিতার মৃত্যুর পর আমরা তিন বোন উক্ত সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। কিন্ত সম্প্রতি আমাদের ভাই নূর মোহাম্মাদ মোল্যা এবং তার পুত্র মাহমুদ আলম, মাছুম বিল্লাহ ও মাহবুব আলম ফারায়েজ ফাঁকি দিয়ে আমাদের উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্র করতে থাকে। এবিষয় নিয়ে তাদের সাথে একাধিকার বাকবিতন্ডাও হয়েছে। এর জের ধরে গত ৬ জুন‘২১ তারিখ ৬টার দিকে ভাই নূর মোহাম্মাদ মোল্যা এবং তার পুত্র যথাক্রমে মাহমুদ আলম, মাছুম বিল্লাহ ও মাহবুব আলমসহ ৫/৭ জন সন্ত্রাসী বাহিনী আমার বসত ঘরে প্রবেশ করে আমাকে এলোপাতাড়ী মারপিট করতে থাকে। এসময় আমার ডাক চিৎকারে অপর দুই বোন সুফিয়া ও রহিমা খাতুন এগিয়ে আসলে তাদেরও মারপিট করে গুরুতর আহত করে। এছাড়া আমাদের পরনের কাপড়-চোপড় ছিড়িয়া শ্লীলতাহানি ঘটনায় এবং আমাদের ঘরের আসবাবপত্র ভাংচুর ও স্বর্ণের চেইনসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে।

তিনি আরো বলেন ভাই এবং ভাইপোরা ফারায়েজ ফাঁকি দিয়ে আপন ফুফুদের ন্যায্য সম্পত্তি অবৈধভাবে দখলের জন্য বেপরোয়া হয়ে উঠেছে। আমরা নিরিহ প্রকৃতির হওয়ায় তারা আমাদের মারপিটসহ বিভিন্নভাবে হয়রানি করে সম্পত্তি না দেওয়ার পায়তারা চালাচ্ছে। এছাড়া খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি-ধামকি দিচ্ছে। তাদের কারনে আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।

এব্যাপরে তিনি পর সম্পদলোভী নূর মোহম্মাদ মোল্ল্যা এবং তার পুত্রদের কবল থেকে আমাদের পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং নিজেদের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নাজমুলের জন্য দোয়া কামনা
পরবর্তী পোস্ট
দু’দিনের বৃষ্টিতে শহরের দক্ষিণ কামালনগর এলাকায় জলাবদ্ধতা

রিলেটেড পোস্ট

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা

অক্টোবর ১৭, ২০২৬

আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...

অক্টোবর ১৭, ২০২৬

শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ

অক্টোবর ১৭, ২০২৬

শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...

অক্টোবর ১৭, ২০২৬

শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...

অক্টোবর ১৬, ২০২৬

সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...

অক্টোবর ১৬, ২০২৬

শ্যামনগরে গ্রামীণ নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা...

অক্টোবর ১৫, ২০২৬

শ্যামনগরে জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

অক্টোবর ১৫, ২০২৬

কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫...

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting