দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫০
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে ব্যবসায়ীদের উচ্ছেদ না করার দাবীতে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৩, ২০২১
অক্টোবর ৩, ২০২১ ০ কমেন্ট 299 ভিউস

 

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর তোহা কাঁচা বাজার ব্যবসায়ীদের উচ্ছেদ না করার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে তোহা কাঁচা বাজার ব্যবসায়ীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তাদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কাঁচা বাজার ব্যবসায়ী মফিজুর রহমান।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমরা দীর্ঘ ২৬ বছর ধরে সরকারী নিয়মনীতি মেনে সেখানে সবজি বিক্রি করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। অথচ শ্যামনগরের দূর্নীতিবাজ সহকারী কমিশনার (ভুমি) প্রকৃত ব্যবসয়ীদের ডিসিআর না দিয়ে ১৪৫ জন অসাধু ব্যক্তিদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে সেখানে দোকান ঘরের ডিসিআর দিয়ে তিনি নিজেই সাইন বোর্ড ঝুলিয়ে কাঁচা বাজারটি উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছেন।

তিনি বলেন, শ্যামনগর উপজেলার হায়বাতপুর মৌজার এসএ ২ নং  দাগে বর্তমান ৩৮ নং দাগের সম্পত্তিতে সাবেক সদর ইউপি চেয়ারম্যান সামছুর রহমান নিজ সম্পত্তিতে জনসাধারনের সুবিধার্তে সপ্তাহে দুই দিন কাঁচা বাজার করে দেন। প্রশাসনের কিছু অসাধু ব্যক্তি উক্ত সম্পত্তিতে তোহা কাঁচা বাজারটি নাম মাত্র কিছু অসাধু ব্যক্তিদের দোকান ঘর বরাদ্দ দেন। বরাদ্দকৃত ব্যক্তিরা হাইকোর্টের একটি রিট পিটিশন করেন। যার নং–৫৯৯৬/২১। হাইকোর্ট উক্ত সম্পত্তিতে কোন প্রকার পাকা দোকানঘর তৈরীর কোন আদেশ প্রদান করে নাই। চলতি বছরের ৮ মার্চ উপজেলা পরিষদের এক সভায় উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন ও উপজেলা নির্বাহি অফিসার আনম আবুজর গিফারী স্বাক্ষরিত সভায় বলেন, উপজেলার নকিপুর বাজারে তোহা কাঁচাবাজারে উপজেলার বিভিন্ন গ্রাম হতে কৃষকগন তাদের উৎপাদিত বিভিন্ন প্রকার সবজি প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার সেখানে কেনাবেচা করে থাকেন। অথচ কিছু অসাধু ব্যক্তি তাদের নিজ লাভের জন্য উক্ত বাজারে স্থায়ী দোকান নির্মানের পায়তারা করছেন। জনস্বর্থে প্রান্তিক চাষীদের কথা বিবেচনা করে উক্ত বাজারে কোন স্থায়ী দোকানঘর যাতে বরাদ্দ না দেয়া হয় সেজন্য উপজেলা নির্বাহি অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সভা থেকে বলা হয়।

তিনি আরো বলেন, হাইকোর্টের নির্দেশকে অপব্যাখা দিয়ে দূর্নীতিবাজ সহকারী কমিশনার (ভুমি)সহ কয়েকজন কর্মকর্তা মোটা অংকের অর্থের বিনিময়ে সবজির বাজারের চাঁদনি উচ্ছেদ করে তা অব্যবসায়ীদের ইজারা দিয়ে ক্ষুদ্র সবজি ব্যবসায়িদের পেটে লাথি মারার পায়তারা চালাচ্ছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উক্ত তোহা কাঁচা বাজার থেকে ব্যবসায়ীদের উচ্ছেদ না করার এবং সেখানে কোন স্থায়ী দোকান ঘর বরাদ্দ না দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহি অফিসার সহ মাননীয় প্রধান মন্ত্রীর কাছে জোর দাবী জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এক্স স্টুডেন্ট এসোসিয়েশন’র উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান
পরবর্তী পোস্ট
পাইকগাছায় মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে তালিকা করায় বিভিন্ন দপ্তরে অভিযোগ

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে।

আগস্ট ৪, ২০২৬

সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে পৃথক দুর্ঘটনায় কৃষক ও...

আগস্ট ৩, ২০২৬

সবসময় অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি অল্প...

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting