দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:৪০
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে...
তালায় মব সৃষ্টি করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: ১০...
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ বাগদা পোনা বিক্রির মহোৎসব 

কর্তৃক Satnadee Satkhira নভেম্বর ৬, ২০২৫
নভেম্বর ৬, ২০২৫ ০ কমেন্ট 236 ভিউস
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজানগর ইউনিয়নের ভেটখালী বাজারে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে চলছে বাগদা চিংড়ির রেনু ও পোনা বিক্রির মহোৎসব। প্রতিদিন কোটি টাকার এই অবৈধ বাণিজ্য চলে প্রশাসনের নাকের ডগায়, অথচ কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকায়।
সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত বাজারজুড়ে ড্রাম, ট্যাংক ও বালতিতে সাজানো থাকে বাগদা চিংড়ির রেনু। এসব পোনা স্থানীয় ঘের মালিকদের কাছে বিক্রি হচ্ছে প্রকাশ্যেই। পরিবেশবিদরা বলছেন, এই রেনু আহরণের সময় অসংখ্য অন্যান্য প্রজাতির মাছ ও চিংড়ির পোনা ধ্বংস হয়, যা সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি।
অভিযোগ রয়েছে, বাজার থেকে অল্প দূরত্বেই রয়েছে রায়নগর নৌপুলিশ ফাঁড়ি, পশ্চিম জোন কোস্টগার্ড ক্যাম্প এবং কৈখালী বনবিভাগ অফিস — অথচ তাদের সামনেই চলছে এই অবৈধ বাণিজ্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘সাংবাদিক’ পরিচয়ে নুরুন্নবী নামে এক ব্যক্তি এই হাটের নিয়ন্ত্রণ হাতে নিয়েছেন। তিনি প্রতি হাড়ি (বালতি) রেনু-পোনার জন্য ১০০ টাকা করে খাজনার নামে চাঁদা আদায় করছেন। অভিযোগ অনুযায়ী, তিনি প্রায় ৪ লাখ টাকা দিয়ে হাটটি ডেকে এখন প্রতিদিন লাখ লাখ টাকা তুলছেন। স্থানীয়দের দাবি, উনি এই টাকার একটি বড় অংশ প্রশাসনের কিছু কর্মকর্তাকে দিয়ে “ম্যানেজ” করে রেখেছেন, যার কারণে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না।
একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন,“সবাই জানে এটা অবৈধ, কিন্তু যাদের ভাগ আছে তারা কথা বলবে কেন? আমরা চাইলেও বন্ধ করতে পারি না।”
পরিবেশ অধিদপ্তর ও মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, বাগদা রেনু আহরণ ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কারণ, এক কেজি বাগদা রেনু সংগ্রহের সময় প্রায় শতাধিক অন্যান্য প্রজাতির পোনা ধ্বংস হয়, যা উপকূলীয় জীববৈচিত্র্য ও খাদ্যচক্রের জন্য মারাত্মক হুমকি।
শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “বাগদা চিংড়ির রেনু-পোনা সংগ্রহ ও বিক্রি নিষিদ্ধ। অভিযোগের বিষয়ে আমরা অবগত হয়েছি, তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় পরিবেশকর্মী ও সচেতন নাগরিকেরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, অবিলম্বে ভেটখালী বাজারে এই অবৈধ পোনা বাণিজ্য বন্ধ করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।
কৈখালী বনকর্মকর্তা সুলতান মাহমুদ জানান , এ ধরনের কোন অনিয়ম তার এখানে ঘটছে না।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর প্রস্তুতিমূলক সভা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় “গ্রিন ইনোভেশন ফেয়ার”  

রিলেটেড পোস্ট

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা

অক্টোবর ১৭, ২০২৬

আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...

অক্টোবর ১৭, ২০২৬

শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ

অক্টোবর ১৭, ২০২৬

শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...

অক্টোবর ১৬, ২০২৬

সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting