দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:১৪
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরের আ’লীগ নেতা লেলিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৬, ২০২১
জানুয়ারি ৬, ২০২১ ০ কমেন্ট 427 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় পাওনা টাকা ফেরত চাওয়ায় আ’লীগ নেতা শফিউল আযম লেলিন কর্তৃক সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তিকে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি এবং খুন জখমের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কালিগঞ্জ উপজেলার কোমরপুর গ্রামের মৃত. হরিশচন্দ্র’র ছেলে কান্তি লাল দেবনাথ। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি কালিগঞ্জের কৃষ্ণনগর বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। স্থানীয় ফরিদপুর গ্রামের মাহবুব মোড়লের মাধ্যমে শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির সাবেক চেয়ারম্যান গাবুরা গ্রামের মৃত. নওশের আলী গাইনের ছেলে জি এম শফিউল আযম লেলিনের সাথে আমার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায় মাহবুবের কথায় সরল বিশ^াসে ব্যবসায়িক উদ্দেশ্যে আমি ক্রমান্বয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ কালিগঞ্জ ও শ্যামনগর শাখার মাধ্যমে লেলিনে’র নামীয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ঢাকার বারিধারা শাখায় ৬৭৭ নং হিসাবে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর, ১৭ সালের ৫ জানুয়ারী, একই বছরের ১৪ ও ২২ ফেব্রুয়ারী ৪ টি জমা রশিদের মাধ্যমে ১২লক্ষ টাকা প্রদান করি। কান্তি লাল দেবনাথ অভিযোগ করে বলেন, টাকা প্রদানের পর থেকে লেলিন আর আমার সাথে আলোচনা করতে চান না। বিষয়টি মাহবুবকে বললে সে আমাকে সাথে নিয়ে লেলিনের বাড়িতে গেলে লেলিন বলে “আমার ইচ্ছামত টাকা দিবো, তুই হিন্দু মানুষ বেশি বাড়াবাড়ি করলে লোকজন দিয়ে পিটিয়ে উচ্ছেদ করবো, দেশের প্রতিটি থানায় ২/৩টি মামলা দিয়ে ভিটেই ঘুঘু চরিয়ে দেশ ত্যাগে বাধ্য করবো”। বিষয়টি বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনকে জানালে তিনি মাহবুবকে টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করেন। কিছুদিন পর প্রতারক লেলিন চেয়ারম্যানের মাধ্যমে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার হিসাব নং ১২৮৭ চেক নং ৯৫৭১২৭১ এবং ২৯/১১/২০১৮ তারিখের  ১০ লক্ষ টাকা উল্লেখপূর্বক একটি চেক প্রদান করে। আমি চেকটি নিয়ে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় জমা দিলে কর্তৃপক্ষ জানান, চেকে উল্লেখিত হিসাব নম্বারটি বহুদিন আগে বন্ধ হয়ে গেছে। বিষয়টি লেলিনকে জানালে তিনি দুই কিস্তিতে আমাকে ৪লক্ষ টাকা প্রদান করেন এবং ১০ লক্ষ টাকার চেকটি ফেরত না নিয়ে অবশিষ্ট ৮লক্ষ টাকা দিয়ে চেক ফেরত নিবেন বলে জানান। তিনি আরো বলেন, চেকে উল্লেখিত তারিখ উত্তীর্ণ হওয়ার পর ইসলামী ব্যাংকের ম্যানেজার মেসবাহউদ্দীন নগদ দুই লক্ষ টাকা ও লেলিন স্বাক্ষরিত ৬ লক্ষ টাকার অপর একটি চেক দেয়ার কথা বলে আমার কাছে ১০ লক্ষ টাকার চেকটি চায়। চেকটি দেয়ার সময় তিনি উল্টোপিঠে দুটি স্বাক্ষর করিয়ে নেন। এসময় ব্যাংক ম্যানেজার  লেলিন স্বাক্ষরিত ৬লক্ষ টাকার একটি চেক নগদ ১লক্ষ টাকা আমাকে প্রদান করেন। বাকী ১লক্ষ টাকা ১ সপ্তাহের মধ্যে দেওয়ার কথা থাকলেও আজও পর্যন্ত দেয়নি। এদিকে উক্ত ৬লক্ষ টাকার চেকটি বারিধারা ইসলামী ব্যাংকে পাঠালে সেটি ডিজঅনার হয়ে ফেরত আসে। আমি নিরূপায় হয়ে আদালতে চেক ডিজঅনারের মামলা দায়ের করি। লেলিন উক্ত মামলায় হাজির না হয়ে উল্টো ঢাকার বারিধারা ডিসি কাঁচাবাজার এলাকায় তার কাছ থেকে একটি চেক চুরি করেছি মর্মে ঢাকা সিএমএম কোর্টে মিথ্যে একটি মামলা দায়ের করে। মামলায় হয়রানি করার জন্য ছোট ছোট দিন ফেলে আমাকে দিশেহারা করে তুলেছে। কান্তি লাল দেবনাথ বলেন, আমি লাভের আশ^াসে জীবনের সঞ্চিত অর্থ তার হাতে তুলে দিয়ে নিজে পথে বসে গিয়েছি। এই প্রতারনার ঘটনার সাথে ব্যাংকের ম্যানেজার, মাহবুব এবং লেলিন সকলেই জড়িত। তারা বিভিন্ন এলাকার অসহায় নিরিহ মানুষের কাছ থেকে মিথ্যে আশ^াসে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারনা করে। পরবর্তীতে টাকা ফেরত চাইতে গেলে মিথ্যে মামলা, হামলা, খুন-জখমসহ বিভিন্নভাবে হয়রানি করে। এছাড়া লেনিন আ’লীগের দলীয় পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে দলের ভাবমূর্তি নষ্ট করছে। বিশেষ করে দলের উর্দ্ধতন নেতাদের সাথে ছবি তুলে তা দেখিয়ে লোকের বিশ^াস স্থাপন পূর্বক প্রতারনাই তার মুল ব্যবসা। তিনি লেলিনের কাছ থেকে পাওনা টাকা উদ্ধার এবং মিথ্যে মামলার দায় হতে অব্যহতি পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  জরুরী হস্তক্ষেপ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার আহছানিয়া মিশন মাদ্রাসায় বই বিতরণ
পরবর্তী পোস্ট
জেলা প্রশাসকের মানবিক দৃষ্টান্ত ; টিউমারে আক্রান্ত শরীফা পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা

রিলেটেড পোস্ট

শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী

জুন ২০, ২০২৬

শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...

জুন ২০, ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting