দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৩৬
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

শোকের মাসে জন্মদিন পালন করলেন আ’লীগের সম্পাদক শম্ভুজিত

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩, ২০২১
আগস্ট ৩, ২০২১ ০ কমেন্ট 303 ভিউস

নিজস্ব প্রতিবেদক : আশাশুনিতে শোকের মাস আগস্টের প্রথম প্রহরেই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শম্ভুজিত মন্ডলের উপস্থিতিতে পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতার জন্মদিন পালন ও কেক কেটে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হয়েছে। শোকের মাসের প্রথম প্রহরেই আশাশুনি উপজেলা সদরে এমন অনুষ্ঠানের আয়োজন করায় ক্ষোভে ফেটে পড়েছে বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
শোকের মাস আগস্ট, এমাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বপরিবারে নিহত হয়ে ছিলেন। একারনে আগষ্ট মাসকে শোকের মাস হিসেবে ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কারণে তারই ধারাবাহিকতায় বাংলার মানুষ এ মাসকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং আনন্দ উল্লাস থেকে বিরত থাকে। এমনকি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগষ্টে তার নিজ জন্মদিন বর্জন করেছেন। কিন্তু আশাশুনি উপজেলায় ঘটে গেল এক অপ্রত্যাশীত বিতর্কিত ঘটনা। স্বয়ং উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শম্ভুজিত মন্ডলের উপস্থিতিতে আশাশুনি সদরের আওয়ামী লীগ নেতা মরহুম বদরুল আলম ছট্টুর ছেলে ছাত্রলীগ নেতা এস এম তাসকিন আহমেদের জন্মদিনের উৎসব পালিত হলো। যেটা আওয়ামী লীগ নেতা কর্মীদের মনে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। উপস্থিত নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ করতে দেখা গেলেও স্বাস্থ্য বিধি ও বিধি নিষেধ লঙ্ঘন করে জন্মদিনের অনুষ্ঠান করায় এবং অনুষ্ঠানে প্রশাসনের কড়াকড়ি না থাকায় জনমনে প্রশাসনের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে দেখা গেছে। হাট বাজার থেকে শুরু করে পাড়া মহল্লার চায়ের দোকানে চলছে এমনই কথা, “কি সে কি কথা” আওয়ামী লীগের সেক্রেটারি হয়ে শোকের মাসে ছাত্রলীগ নেতার জন্মদিন পালন? বাহ বাহ” যেখানে আওয়ামী লীগের বিরোধী দল তাদের জন্ম দিন দিবস বর্জন করলো, সেখানে বর্ণাঢ্য আয়োজনে জন্ম দিন পালন করলো আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা। এ লজ্জা কার? দলের নাকি জাতির? জানতে চায় বঙ্গবন্ধুর সোনার বাংলার মানুষ।
জন্ম দিন ও কেক কাটা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা এস এম কামরুল ইসলাম, জবেদ আলী, আঃ রহিম সরদার, বাবু, মজিদ, সিরাজুল ইসলাম, সাজ্জাদ হোসেনসহ সকল ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অগাস্টের প্রথম প্রহরে জন্মদিন পালনের বিষয়ে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডলে মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি।
একই বিষয়ে কথা বলতে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম আহমেদের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামও ফোন না ধরায় বক্তব্য নেয়া যায়নি।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় জাতপুর-খেজুরবুনিয়া রাস্তা মরণ ফাঁদে পরিণত
পরবর্তী পোস্ট
কালীগঞ্জে নলতা মন্দিরের টাকার হিসাব চাওয়ায় জীবন নাশের হুমকি

রিলেটেড পোস্ট

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

বজ্রপাতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

জুন ৯, ২০২৬

আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের বৃক্ষ রোপন...

জুন ৯, ২০২৬

আশাশুনিতে পুলিশী অভিযানে ৪জন গ্রেফতার

জুন ৮, ২০২৬

কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরল সাতক্ষীরার দুই প্রবাসীর...

জুন ৭, ২০২৬

আশাশুনিতে বিএনপির সাবেক আহ্বায়কে মারধোর

জুন ৬, ২০২৬

বুধহাটা কলেজিয়েট স্কুলের শিক্ষকের পরলোকগমন

জুন ৫, ২০২৬

মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন জাফর ইকবাল শিমুল

জুন ৫, ২০২৬

আশাশুনিতে ইউপি সদস্যের বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ

জুন ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting