দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:৩৬
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

শীতকালীন সবজিতে সাতক্ষীরার কৃষকের মুখে হাসি

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৪, ২০১৯
ডিসেম্বর ১৪, ২০১৯ ০ কমেন্ট 495 ভিউস

নিজস্ব প্রতিবেদক: চলতি মৌসুমে সাতক্ষীরায় শীতকালীন সবজির এবার বাম্পার ফলন। দিগন্তজোড়া মাঠে এখন সবুজের সমারোহ। শীতকালীন সবজিতে ভরে গেছে মাঠ। ফসলভরা মাঠে হাসি ফুটেছে কৃষকের মুখে। ভালো উৎপাদন ও দাম বেশী থাকায় খুশি কৃষকরাও। উৎপাদন খরচ ছাড়াও বর্তমানে সবজি বিক্রি লাভবান হচ্ছেন কৃষকরা। জেলায় ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, পালংশাক, শিম, বরবটি ও টমেটোর আবাদ বেশি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বেশী।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলার ৭ উপজেলায় ৯ হাজার ৭৯৫ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ২ হাজার ৪৫০ হেক্টর, কলারোয়া উপজেলায় এক হাজার ৭৩০ হেক্টর, তালা উপজেলায় এক হাজার ৭৬০ হেক্টর, দেবহাটা উপজেলায় ৫৭৫ হেক্টর, কালিগঞ্জ উপজেলায় এক হাজার ৯২০ হেক্টর, আশাশুনি উপজেলায় ৬৫০ হেক্টর ও শ্যামনগর উপজেলায় ৭১০ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। গত মৌসুমে জেলায় শীতকালীন সবজির আবাদ হয়েছিল ৯ হাজার ২২৫ হেক্টর জমিতে। সে হিসাবে এ বছর ৫০০ হেক্টর জমিতে সবজি আবাদ বেশী হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের কৃষক আব্দুস সাত্তার। চলতি মৌসুমে দুই বিঘা জমিতে শীতকালীন সবজি আবাদ করেছেন। এর মধ্যে দেড় বিঘা জমিতে ফুলকপি ও বাকি জমিতে বাঁধাকপি চাষ করেছেন তিনি। ইতোমধ্যে জমি থেকে দুই দফা ফুলকপি উত্তোলন করে বাজারে বিক্রিও করেছেন। দাম বেশী পেয়ে খুশি এই কৃষক।
কৃষক আব্দুস সাত্তার বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশী হয়েছে। গত বছর পাইকারি বাজারে ১৫-২০ টাকায় প্রতি কেজি ফুলকপি বিক্রি কররেও এ বছর ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি মন বাঁধাকপি ৭৫০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর প্রতি মন বাঁধাকপি বিক্রি হয়েছিল ৩০০-৪০০ টাকায়।
সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের ওমর আলী খানের ছেলে কৃষক মুন্না ইসলাম। সাড়ে তিন বিঘা জমিতে ওলকপির চাষ করেছেন। উৎপাদন খরচ বাদ দিয়ে তিন লাখ টাকা লাভের আশা করছেন এই কৃষক।
মুন্না ইসলাম জানান, অন্য বছরের তুলনায় এ বছর সবজির দাম বেশী রয়েছে। সাড়ে তিন বিঘা জমিতে বর্তমান পর্যন্ত ৫০-৬০ হাজার টাকা খরচ করেছি। আশা করছি, সাড়ে তিন লাখ টাকায় বিক্রি করতে পারবো।
অন্যদিকে, শ্যামনগর উপজেলার মুন্সিগজ্ঞ ইউনিয়নের হরিনগর বাজার এলাকায় সবজি বিক্রেতা শহিদুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সবজির দাম কিছুটা বেড়েছে। তবে শীত মৌসুম তিব্র হওয়ার সঙ্গে সঙ্গে দামও কমে যাবে।
সাতক্ষীরা জেলা কাঁচামাল সমিতির সাধারণ সম্পাদক রওশন আলী বলেন, বাজারে শীতকালীন সবজির কোন ঘটতি নেই। চাহিদা ও সরবরাহ যথেষ্ট রয়েছে। কৃষকরাও ফসলের দাম পেয়ে খুশি।
জেলায় সবজির আবাদ বেড়েছে জানিয়ে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাস জানান, এ জেলায় বার মাসই নানা ধরনের সবজি উৎপাদন হয়। গত মৌসুমের চেয়ে চলতি মৌসুমে ৫৫০ হেক্টর জমিতে সবজির আবাদ বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকা ও রোগবালাই কম হওয়ায় ফলনও বেশী হয়েছে। বুলবুলের কারণে উপকূলীয় অঞ্চলে সামান্য ক্ষতি হলেও তার প্রভাব বাজারে পড়েনি। সরবরাহ রয়েছে যথেষ্ট।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী বসির আহম্মেদ আর নেই
পরবর্তী পোস্ট
মুক্তিযোদ্ধা লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে দোয়া ও আলোচনা সভা

রিলেটেড পোস্ট

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

জুন ২৩, ২০২৬

কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting