দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৩
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

রাজবাড়ি থেকে অপহৃত ছাত্রী মণিরামপুরে উদ্ধার, আটক ৬

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৫, ২০২০
অক্টোবর ৫, ২০২০ ০ কমেন্ট 312 ভিউস

আতিয়ার রহমান, মণিরামপুর থেকে: রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থেকে এক মাদরাসা ছাত্রীকে অপহরণ করে পালানোর সময় মণিরামপুর থেকে কথিত প্রেমিকসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খেদাপাড়া ফাঁড়ির টহল পুলিশ পুলেরহাট-রাজগঞ্জ সড়কের পলাশী মোড় থেকে তাদের আটক করে।

উদ্ধার হওয়া মাদরাসা ছাত্রী ও তার কথিত প্রেমিক প্রেম কুমার আকাশের বাড়ি বালিয়াকান্দি উপজেলার বাঘুটিয়া গ্রামে। আকাশ ওই গ্রামের অখিল বসুর ছেলে। মেয়েটি স্থানীয় ইউপি সদস্যর মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।

তাদের সাথে থাকা বাকি পাঁচ তরুনের বাড়ি মণিরামপুরের রাজগঞ্জ অঞ্চলে। ফেসবুকে এই পাঁচ যুবকের সাথে আকাশের পরিচয়।

মেয়েটি মুসলিম হলেও পাশাপাশি বাড়ি হওয়ায় প্রেম কুমার আকাশের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়ে এলাকায় একাধিকবার শালিস হয়েছে। স¤প্রতি মেয়েটির পিতা অন্য ছেলের সাথে তার বিয়ে ঠিক করে। উপায় না পেয়ে আকাশ তাকে নিয়ে মণিরামপুরে পালিয়ে আসে, এমনটি পুলিশকে জানিয়েছে সে।

তবে মেয়েটির পিতার দাবি, রোববার রাত ১১ টার দিকে প্রাকৃতিক ডাকে সাঁড়া দিতে ঘরের বাইরে এলে আকাশ ও তার দলবল তার মেয়েকে অপহরণ করে।

আটক অপর পাঁচ তরুণ হচ্ছে, মণিরামপুরের হেলাঞ্চি গ্রামের সাধন পালের ছেলে সৌরভ পাল, চন্ডিপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে হাবিবুর রহমান, আব্দুল মান্নানের ছেলে রাব্বি হোসেন, আহসান হাবিবের ছেলে অন্তু হোসেন ও আব্দুল আলিমের ছেলে সোহান।

আটক মণিরামপুরের পাঁচ তরুণ জানায়, আকাশের সাথে তাদের ফেসবুকে বন্ধুত্ব। আকাশ ওই মেয়েটির বিষয়ে তাদের সব জানিয়ে সহায়তা চায়। পরে তারা রাজগঞ্জ বাজার থেকে মাইক্রোবাস ভাড়া করে আকাশ ও মেয়েটিকে আনতে রাজবাড়ি জেলায় যায়।

মাইক্রোবাস চালক মনিরুজ্জামান নয়ন জানান, বন্ধু ও তার স্ত্রীকে রাজবাড়ি থেকে মণিরামপুরে আনতে অন্তু নামের ছেলেটি সাড়ে পাঁচ হাজার টাকায় তাকে ভাড়া করে। রোববার রাত সাতটার দিকে তারা রাজগঞ্জ স্ট্যান্ড থেকে রওনা হয়। গাড়িটি তাদের আবার রাজগঞ্জে পৌঁছে দেওয়ার কথা ছিল। ফেরার পথে রাত সাড়ে তিনটার দিকে পলাশী মোড়ে পুলিশ তাদের ধরে ফেলে।

খেদাপাড়া ক্যাম্পের আইসি এসআই গোলাম বসুল বলেন, নিয়মিত রাতে ডিউটির অংশ হিসেবে রোববার দিবাগত ভোর রাতের দিকে উপজেলার পলাশী মোড়ে মাইক্রোবাসটির গতি রোধ করে ভিতরে একটি মেয়ে ও পাঁচ-সাতজন ছেলেকে পাওয়া যায়। পরিচয় জানতে চাইলে তারা ভিন্ন ভিন্ন তথ্য দেয়। সন্দেহ হওয়ায় অধিকতর জিজ্ঞাসার ফলে তারা ঘটনা খুলে বলে। ওই সময় তাদের গ্রেফতার করে ক্যাম্পে নেওয়া হয়। পরে সোমবার দুপুরে তাদের থানায় সোপর্দ করা হয়।

আইসি রসুল বলেন, এই ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি অপহরণ মামলা হয়েছে। সেখানকার পুলিশ আসলে সবাইকে তাদের হাতে সোপর্দ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চট্টগ্রামে গুদাম ভেঙ্গে অবৈধ মার্কেট নির্মাণ;
পরবর্তী পোস্ট
মণিরামপুরে টাকা ছাড়া কাজ করেন না মেম্বর মিলন

রিলেটেড পোস্ট

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting