দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:১৫
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

রইসপুরে এখনও কয়েক শত বিঘা সরকারী সম্পত্তি বে-দখল

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৫, ২০১৯
নভেম্বর ২৫, ২০১৯ ০ কমেন্ট 431 ভিউস

নিজস্ব প্রতিবেদক: রইসপুরে ৩৩ একর ০৬ শতক সরকারী সম্পত্তি উদ্ধার হলেও এখনও কয়েক ‘শ’ বিঘা সম্পত্তি উদ্ধার হয়নি। অথচ সম্পত্তি গুলো কিছু জামায়াত নেতা ও রাজাকাররা দখল করে রেখেছে। জানা গেছে, পলাশপোল মৌজার ১৯৯৪ নং ডিএস খতিয়ানের ৪২৩১, ৪২৩৮, ১২৮০নং দাগে রইসপুর সহ তার আশপাশে ৩৯০ বিঘা খাস সম্পত্তি আছে। সেগুলোর বর্তমান হাল রেকর্ডও সরকারের নামে। এ সম্পত্তিগুলো সরকারের নামে থাকলেও তা সরকারের জানা ছিল না। পরে রইসপুর এলাকার মৃত. আতিয়ার রহমানের ছেলে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুস সরকারের পক্ষে বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করে সরকারকে সহযোগীতা করে। তখন এ সম্পত্তিগুলো সরকারের বেদখলে ছিল। সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক বেদখলে থাকা সম্পত্তির বিরুদ্ধে মামলা করে। সকল আদালতে সরকারের পক্ষে রায়ও হয়। এক পর্যায়ে সুপ্রিম কোর্টের রায় সরকারের পক্ষে আসলে জেলা প্রশাসক ৩৯০ বিঘা সম্পত্তির মধ্যে ১১৫ বিঘা সম্পত্তি দখলে নেয়। বাকি সম্পত্তি এখনও দখল করতে পারিনি সরকার। তবে ওই সম্পত্তিগুলো এখনও কিছু জামায়াত নেতা ও রাজাকাররা বিভিন্ন ভাবে দখল করে রেখেছে। এরা হল ৭১ এর পিছ কমিটির সভাপতি আব্দুল মালেক, সদস্য আব্দুল মালেক, মজিবর, মিজান হাজী, শফিকুল ও পতিলা, পিছ কমিটির সহ সভাপতি মাহাজন সরদার, জুলফিকারের ছেলে বাবু, আলহাজ¦ রুহুল আমিন, নুরুল আমিন, মুক্তার সরদার, জামায়াত নেতা আব্দুল জলিল সরদার, পিছ কমিটির সদস্য মফেজউদ্দিন সরদার, গোলাম সরোয়ার, আবুল হাসান, মাগফার রহমান, মোখলেছুর রহমান, সাবুর আলী, কামরুজ্জামান পলাশ, বাবলুর রহমান, বিএনপি নেতা লাভলু, আলহাজ¦ গোলাম মোস্তফা, আলহাজ¦ কবির হোসেন, আব্দুল হাকিম সরদার, পিছ কমিটির সহ সভাপতি আলহাজ¦ হাকিম সরদার, সেকেন্দার, এরফান, আব্দুল মালেক মোড়ল, আব্দুল খালেক, মাহাজন সরদার, আব্দুল আব্দুল আজিজ সরদার, মুনছুর আলী, ফজলুল হক সরদার, আব্দুল বারী, আব্দুল ওহাব, আব্দুল অহেদ, রেজোয়ার হক, পিছ কমিটির সাধারন সম্পাদক আলহাজ¦ মাওলানা মহিউদ্দিন সরদার। তারা দীর্ঘদিন যাবৎ শত শত বিঘা সরকারী সম্পত্তি অবৈধভাবে দখল করে আছে। এদিকে, আওয়ামীলীগ নেতা রুহুল কুদ্দুস এ সম্পত্তি নিয়ে সরকারের পক্ষে কাজ করায় তাকে হত্যা সহ বিভিন্ন ভাবে হুমকি ধামকি অব্যহত রেখেছে। তাছাড়া দীর্ঘদিন যাবৎ ওই রইসপুর সহ তার আশপাশের এলাকায় কয়েক শত বিঘা সরকারী খাস সম্পত্তি আছে। যা সরকার নিজেই জানেনা। এসব সম্পত্তি উদ্ধারে আওয়ামীলীগ নেতা রুহুল কুদ্দুস সহ কয়েকজন ব্যক্তি উদ্ধারে তৎপরতা চালিয়ে সরকারকে সহযোগীতা করে আসছে। যার ফলে সম্পত্তিগুলোর মধ্যে কিছু সম্পত্তি সরকার পেলেও বাকী সম্পত্তিগুলো পড়ে আছে রাজাকার, তাদের পরিবার ও জামায়াত-বিএনপি নেতারা। সরকারী এ সম্পত্তি উদ্ধারে জেলা প্রশাসন সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বই মেলার কুইজ বিজয়ীকে পুরষ্কার দিলেন ডিসি মোস্তফা কামাল
পরবর্তী পোস্ট
সাতনদী পত্রিকার সম্পাদকের সুস্থ্যতা কামনা দক্ষিণাঞ্চল নিউজ ক্লাবের

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting