দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫২
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...
লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
তালায় বাপের বাড়ি বেড়াতে এসে হামলার শিকার কন্যাশিশুসহ...
সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...
.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

মৃত্যু ৬ লাখ ৩২ হাজার, আক্রান্ত ১ কোটি ৫৪ লাখের বেশি

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৪, ২০২০
জুলাই ২৪, ২০২০ ০ কমেন্ট 537 ভিউস
বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ছয় লাখ ৩২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন এক কোটি ৫৪ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন সাড়ে ৮৭ লাখের বেশি মানুষ।

আজ শুক্রবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ৫৪ লাখ ৪৬ হাজার ৮০০ জন এবং মারা গেছেন ছয় লাখ ৩২ হাজার ১৭৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৮৭ লাখ ৬৩ হাজার ৭৯৬ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ৩৪ হাজার ১০২ জন এবং মারা গেছেন এক লাখ ৪৪ হাজার ২৪২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৩ হাজার ২৬৯ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৮৭ হাজার ৪৭৫ জন, মারা গেছেন ৮৪ হাজার ৮২ জন এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ২০ হাজার ৩১৩ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৫ হাজার ৬৩৯ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯৮ হাজার ৭৩১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ৪২৫ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৩৮ হাজার ৭৯৮ জন, মারা গেছেন ২৯ হাজার ৮৬১ জন এবং সুস্থ হয়েছেন সাত লাখ ৮২ হাজার ৬০৭ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, চিলিতে ও মেক্সিকোতেও। রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন সাত লাখ ৯৩ হাজার ৭২০ জন, মারা গেছেন ১২ হাজার ৮৭৩ জন এবং সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৭৯ হাজার ২৯৫ জন। দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন চার লাখ আট হাজার ৫২ জন, মারা গেছেন ছয় হাজার ৯৩ জন এবং সুস্থ হয়েছেন দুই লাখ ৩৬ হাজার ২৬০ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭১ হাজার ৯৬ জন, মারা গেছেন ১৭ হাজার ৬৫৪ জন এবং সুস্থ হয়েছেন দুই লাখ ৫৫ হাজার ৯৪৫ জন।

মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭০ হাজার ৭১২ জন, মারা গেছেন ৪১ হাজার ৯০৮ জন এবং সুস্থ হয়েছেন দুই লাখ ৭৫ হাজার ৪৫৪ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৩৮ হাজার ৭৫৯ জন, মারা গেছেন আট হাজার ৮৩৮ জন এবং সুস্থ হয়েছেন তিন লাখ ১১ হাজার ৪৩১ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৮৪ হাজার ৩৪ জন, মারা গেছেন ১৫ হাজার ৭৪ জন এবং সুস্থ হয়েছেন দুই লাখ ৪৭ হাজার ২৩০ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৩ হাজার ৩১৫ জন, মারা গেছেন পাঁচ হাজার ৫৬৩ জন এবং সুস্থ হয়েছেন দুই লাখ ছয় হাজার ৩৬৫ জন।

ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭০ হাজার ১৬৬ জন, মারা গেছেন ২৮ হাজার ৪২৯ জন এবং সুস্থ হয়েছেন এক লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪৫ হাজার ৩৩৮ জন, মারা গেছেন ৩৫ হাজার ৯২ জন এবং সুস্থ হয়েছেন এক লাখ ৯৭ হাজার ৮৪২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৬ হাজার ৬৬৭ জন, মারা গেছেন ৩০ হাজার ১৮৫ জন এবং সুস্থ হয়েছেন ৮০ হাজার ৬০০ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন দুই লাখ চার হাজার ৮৮১ জন, মারা গেছেন নয় হাজার ১১০ জন এবং সুস্থ হয়েছেন এক লাখ ৮৯ হাজার ১৪০ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৫ জন, মারা গেছেন ৪ হাজার ৬৪৯ জন এবং সুস্থ হয়েছেন ৮০ হাজার ২৯৭ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত দুই লাখ ১৬ হাজার ১১০ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন দুই হাজার ৮০১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন এক লাখ ১৯ হাজার ২০৮ জন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাহেদের বিরুদ্ধে র‌্যাবের কাছে ১৬০ অভিযোগ
পরবর্তী পোস্ট
বন্যায় ঝুঁকিতে বাংলাদেশের ১৩ লাখ শিশু

রিলেটেড পোস্ট

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting