মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে নলতা হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

তরিকুল ইসলাম লাভলু, নলতা থেকে: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যম্প অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক’র নির্দেশনায় এবং নলতা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ আবুল ফজল মাহমুদের তত্ত্বাবধানে বুধবার (১৭ মার্চ) সকাল থেকে দিনব্যাপী চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। এছাড়া মুজিব শতবর্ষ উপলক্ষে থাকছে সকল পরীক্ষা-নিরিক্ষার উপর ৩০% বিশেষ ছাড়। নলতা হাসপাতাল এন্ড কমিউনিট হেলথ্ ফাউন্ডেশন দিনটি কমিউনিটির স্বাস্থ্যসেবা দিয়ে স্মরনীয় করে রাখতে চায়। রেডিও নলতা তার সকল প্রচার প্রচারণায় বঙ্গবন্ধুকে সাধারন মানুষের কাছে বিগত ১বছর ধরে তুলে ধরছে আজ থেকে ২৬শে মার্চ পর্যন্ত বিশেষ অনুষ্ঠান ও সকল সেবা কর্মের প্রচার প্রচারণায় মিডিয়া পার্টনার হিসাবে কাজ করছে।

spot_img

More from this stream

Recomended