দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:৩৫
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে স্ত্রীকে হত্যা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৯, ২০২১
ফেব্রুয়ারি ৯, ২০২১ ০ কমেন্ট 466 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: শ্বশুর বাড়ি থেকে জমি বিক্রি করে টাকা এনে না দেয়ায় বগুড়া ধুনট উপজেলায় আনার কলি (৩৩) নামে এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে এ ঘটনায় দাফনের প্রস্তুতিকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের মৃত আমজাদ হোসেনের মেয়ে আনার কলির পারিবারিক সম্মতিতে একই গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে হয়। সেখানে ১৫ বছরের দাম্পত্য জীবনের সুখেই ছিলেন আনার কলি। এরইমাঝে নানা প্রলোভন দিয়ে আনার কলির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রতিবেশী অটোরিকশা চালক মোজাম্মেল হক। এ ঘটনা জানাজানি হলে আগের স্বামীর সঙ্গে আনার কলির বিচ্ছেদ ঘটে।

এ অবস্থায় ২০১৮ সালের মে মাসে আনার কলিকে বিয়ে করেন মোজাম্মেল হক। তবে মোজাম্মেল হকের আগের পক্ষের স্ত্রী ও সন্তান রয়েছে। বিয়ের পর দ্বিতীয় স্ত্রী আনার কলিকে বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে টাকা এনে দেওয়ার চাপ দেয় মোজাম্মেল হক। কিন্তু এতে রাজি হয়নি আনার কলি। এ কারণে ক্ষুব্ধ হয়ে আনার কলিকে হত্যার পরিকল্পনা করে মোজাম্মেল হক ও তার প্রথম স্ত্রী।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মোজাম্মেল হক ও তার প্রথম স্ত্রী মিলে মিষ্টির সাথে বিষ মিশিয়ে কৌশলে আনার কলিকে খাওয়ানো হয়। তখন আনার কলি অচেতন হয়ে পড়লে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে মোজাম্মেল হক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তার মৃত্যু হয়।

আনার কলির মৃত্যুর বিষয়টি তার স্বজনদের না জানিয়ে গোপনে দাফনের প্রস্তুতি নেয় মোজাম্মেল হক। এ বিষয়টি জানার পর আনার কলির ভাই আব্দুস ছোবাহান পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মোজাম্মেল হক বলেন, আমার স্ত্রী আনার কলি মিষ্টি খেয়ে ডায়রিয়া রোগে আক্রন্ত হন। বমি ও পাতলা পায়খানা করে অচেতন হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তাকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ মিথ্যা।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল জাব্বার বলেন, আনার কলির স্বামীর বর্ণনা মতে ডায়রিয়া রোগের চিকিৎসা দেওয়া হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, আনার কলির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়টি খতিয়ে দেখার জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রেমের ফাঁদে ফেলে কিশোরীদের পতিতাবৃত্তি
পরবর্তী পোস্ট
৩ শিশুকে যৌন নির্যাতন, বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে,মেয়র...

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting