দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৪৯
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ‘মিথ্যাবাদী’ আখ্যা মেক্সিকোর প্রেসিডেন্টের

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২২, ২০২৩
মার্চ ২২, ২০২৩ ০ কমেন্ট 286 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। মূলত মেক্সিকান সরকারের মানবাধিকার রেকর্ড ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন তথ্য সামনে আসার পর তিনি এই দাবি করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নতুন এক প্রতিবেদনে মেক্সিকোর লোপেজ ওব্রাডর সরকারের মানবাধিকার রেকর্ডের সমালোচনা করা হয়। একইসঙ্গে সেখানে সরকারি ক্ষমতার অপব্যবহার হয়েছে বলে নানা তথ্যও যুক্ত করা হয়। আর এরপরই মঙ্গলবার মানবাধিকার বিষয়ে নিজের সরকারের রেকর্ডের সমালোচনা প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। এছাড়া সরকারি ক্ষমতার অপব্যবহারের প্রতিবেদনকেও ‘মিথ্যা’ বলে উল্লেখ করেন তিনি।

সোমবার প্রকাশ করা মার্কিন ওই প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোতে পুলিশ, সামরিক এবং অন্যান্য কর্মকর্তাদের মাধ্যমে বেআইনি বা নির্বিচারে হত্যার বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। এছাড়া সরকারি এজেন্টদের দিয়ে জোরপূর্বক গুম এবং এর পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে নির্যাতন ও অমানবিক আচরণ করার বিষয়ও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘দায়মুক্তি ও বিচারের অত্যন্ত কম হার মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতিসহ সকল ধরনের অপরাধের জন্য সমস্যা হিসাবে রয়ে গেছে’। একইসঙ্গে মেক্সিকোতে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার সমালোচনাও এতে করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মার্কিন এই প্রতিবেদনে সম্পর্কে প্রশ্ন করা হলে মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেন। সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, ‘তারা মিথ্যা বলছে।’

লোপেজ ওব্রাডর উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ‘নিজেদেরকে সারা বিশ্বের সরকার বলে মনে করে’। মঙ্গলবার মেক্সিকোতে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে দেখা করার কথা ছিল লোপেজ ওব্রাডরের। এর আগে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি নিয়ে ক্ষুব্ধ হওয়ার কিছুই নেই, তারা (যুক্তরাষ্ট্র) ঠিক এমনই। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনটি ‘সত্য নয়, তারা মিথ্যাবাদী।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেশকে বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে রোডম্যাপ জরুরি : প্রধানমন্ত্রী
পরবর্তী পোস্ট
৫০০ রোহিঙ্গার তথ্য যাচাই শেষে ফিরে গেলো মিয়ানমারের প্রতিনিধি দল

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting