দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:১৫
শ্যামনগরে সরকারি কাজে চাঁদাদাবীর অভিযোগ জামায়ত নেতার বিরুদ্ধে ...
সাতক্ষীরায় টিআরসি পদে চাকরি পেলেন ৩৭ জন
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নোয়াখালী

মায়ের পরকীয়া মরল ভাই-বোন: সেই দুই শিশুর নোয়াখালীতে দাফন সম্পন্ন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৩, ২০২৩
মার্চ ১৩, ২০২৩ ০ কমেন্ট 446 ভিউস

নোয়াখালী সংবাদদাতা:

ঢাকার রাজাবাড়ি গার্ডেন পার্কের সুইমিংপুলের পানিতে ডুবে মারা যাওয় দুই ভাই-বোনের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (১২ মার্চ) গভীর রাতে ময়না তদন্ত শেষে নোয়াখালী বেগমগঞ্জের নরোত্তমপুর গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে, গত শনিবার বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজাবাড়ি এলাকার ‘গার্ডেন পার্কে’ এ ঘটনা ঘটে।

নিহত হাফিজা আক্তার (৬) ও তানজিল হোসেন (৩) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নোরত্তমপুর গ্রামের তনু বেপারী বাড়ির রাজমিস্ত্রি মোখলেসুর রহমানের সন্তান।

নিহত শিশুদের পিতা মিরাজ জানান, তিনি গত ১ বছর যাবত পরিবার নিয়ে ঢাকার গন্দাবাগে বাসা ভাড়া করে বসবাস করে আসছেন ।গত শনিবার তিনি কাজে যায়। কাজ থেকে সন্ধ্যায় ফিরে এসে দেখেন বাসায় তালা। কিছুক্ষণ পর তার ঠিকাদার তাকে ফোন করে বলে বরিশালের বাসিন্দা তার পাশের বাসার ইলেকট্রিক মিস্ত্রি জুলহাসের সাথে যোগাযোগ করার জন্য । তাকে ফোন করলে সে বলে কদমতলী যাওয়ার জন্য। সেখানে যাওয়ার পর একটি অ্যাম্বুলেন্স আসে। সে অ্যাম্বুলেন্সে আমার সস্তান হাফিজা আক্তার (৬) ও ছেলে তানজিল হোসেনের (৩) মরদেহ রাখা ছিল। সেখানে ছিল আমার স্ত্রী জিন্নাত বেগম ও তার পরকীয়া প্রেমিক জুলহাস । সেখানে আমার স্ত্রীর হাতে থাকা মোবাইল নিয়ে জুলহাস পালিয়ে যায়। পরে কেরানীগঞ্জ থানার পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায় ।

অপর এক প্রশ্নের জবাবে মিরাজ বলেন, তার স্ত্রীর সাথে জুলাশের পরকীয়া প্রেম ছিল । পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে পার্কে ঘুরতে গিয়ে পরিকল্পিতভাবে বাচ্চা দুটিকে হত্যা করে পানিতে পড়ার নাটক সাজিয়েছে। তারা ২ জনে তার সন্তানদের হত্যা করে ।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে দুই শিশুর মা জানিয়েছে-জুলহাস নামে এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে সময় কাটাতে দুই শিশুসন্তানকে নিয়ে বিকেলে গদারবাগের বাসা থেকে রাজাবাড়ি গার্ডেন পার্কে যান। পার্কে ঢোকার পর জিন্নাত আরা দুই শিশুকে অরক্ষিত অবস্থায় ছেড়ে দিয়ে আড়ালে বেঞ্চে বসে জুলহাসের সঙ্গে প্রেমালাপে সময় কাটাতে থাকেন। তবে কীভাবে তার দুই সন্তান সুইমিংপুলের পানিতে পড়েছে তা জানেন না তিনি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন,এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত মাকে গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনার পর পালিয়ে গেছেন পরকীয়া প্রেমিক জুলহাস। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। পলতাক আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নির্বাচন ইস্যুতে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই: কামরুল
পরবর্তী পোস্ট
চার লাখ টাকা চুক্তিকে সিএনজকে চালককে জবাই করে হত্যা, গ্রেফতার ৮

রিলেটেড পোস্ট

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

মে ৬, ২০২৬

নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের...

এপ্রিল ১৫, ২০২৬

একই পরিবারের ৭জনের মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা 

আগস্ট ৯, ২০২৫

টেলিগ্রামে প্রেম: মাদরাসা ছাত্রীকে পতিতালয়ে বিক্রি

জুন ২২, ২০২৫

কোরবানির পশু বিক্রিতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে কুপিয়ে...

মে ২৯, ২০২৫

ভাবিকে খুন করে তাবলিগ জামায়াতে দেবর, অতঃপর

ডিসেম্বর ২৪, ২০২৪

কোম্পানীগঞ্জে প্রবাসীদের উদ্যোগে ২শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডিসেম্বর ২১, ২০২৪

যারা ভারতে মসজিদ ভেঙেছে তারা আমাদের সাম্প্রদায়িকতা শেখাচ্ছে:...

ডিসেম্বর ১০, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting