মর্নিং সান স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাসানউল্লাহ: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হলো জেলার স্বনামধন্য শিশু বিদ্যাপিঠ মর্নিং সান প্রি-কাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০। শুক্রবার সকাল ০৯ টায় সাতক্ষীরা সরকারি কলেজ চত্ত্বরে স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক শেখ আমিনুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন দেশ বরেণ্য ক্রীড়া ব্যক্তিত্ব সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিশু সংগঠক শেখ ফারুকুজ্জামান ডেডিড। অতিথিবৃন্দ স্কুলের শিশুদের নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে ৩৬ টি ইভেন্টে স্কুলের দুই শতাধীক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হান অধিকারী ক্ষুদে ক্রীড়াবীদদেরকে আগামী ০৭ জানুয়ারী আনুষ্ঠানিক ভাবে পুরস্কৃত করা হবে বলে স্কুল কর্তৃপক্ষ অবহিত করেন।

spot_img

More from this stream

Recomended