দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:১৭
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মণিরামপুর

মনিরামপুরে ইটের ঘরে ঘুমানোর স্বপ্ন পূরণ হলো প্রতিবন্ধী বিপ্লবের

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১, ২০২১
ফেব্রুয়ারি ১, ২০২১ ০ কমেন্ট 278 ভিউস

আতিয়ার রহমান, মণিরামপুর: দিনমজুরি করে স্ত্রী সন্তান নিয়ে ভালই কাটছিল বিপ্লবের। স্বপ্ন ছিলো টাকা জমিয়ে খুঁটির খুপরি ছেড়ে ইটের ঘরে ওঠার। কিন্তু বিপত্তি ঘটে দুই বছর আগে। আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তার মেরুদন্ডের হাড় ভেঙে যায় । জমানো টাকাসহ হাট-বাজার থেকে সাহায্য নিয়ে চার লাখ টাকা খরচ করেও স্বাভাবিক জীবনে ফেরা হলো না তার। অবশেষে দুই পা অকেজো হয়ে হুইল চেয়ারে বন্দী জীবন কাটতে শুরু করে বিপ্লবের।

ইটের ঘরের আশা-দুরাশা হলো বিপ্লবের। ভিক্ষাকে পেশা হিসেবে নিতে না পেরে দুই হাজার টাকায় বাড়ির সামনে রাস্তার ধারে চা পানের দোকান বসিয়ে নেয়। বড় ভরসা তার স্ত্রী জোহরা বেগম। রাস্তায় কর্মসূচির কাজ করে স্ত্রী জোহরা। স্কুল পড়ুয়া একমাত্র ছেলেকে নিয়ে এভাবে দিন কাটতে শুরু করে অসহায় এই পরিবারটির।

হঠাৎ একদিন বিপ্লবের বাড়িতে হাজির যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, মণিরামপুর সদর দপ্তরের কর্মকর্তাগণ। বিপ্লবের পৈত্রিকসূত্রে পাওয়া দুই শতক ভিটায় নিজেদের অর্থায়নে সেমি পাকাঘর করে দেওয়ার আশ^াস দেন তারা। সে অনুযায়ী এক লাখ ৭২ হাজার টাকা খরচা করে সংযুক্ত টয়লেট, রান্নাঘরসহ রঙিন টিনের দুইকক্ষের ইটের ঘর নির্মিত হয়েছে বিপ্লবের ভিটায়। ঘর পেয়ে হাসি ফুটেছে পুরো পরিবারটির মুখে। বিপ্লব মণিরামপুর উপজেলার নাগোরঘোপ গ্রামের মৃত শহিদুল ইসলাম পাটোয়ারীর ছেলে।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ব্যবস্থাপক প্রকৌশলী অরুন কুমার কুণ্ডু বলেন, ঘর দেওয়ার সিদ্ধান্ত নিই, তবে ইউএনও অফিসের সহায়তায় বিপ্লবের খোঁজ পাই। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের গৃহপ্রদান কর্মসূচির আওতায় আমাদের ১৭ জন কর্মকর্তা নিজেদের অর্থায়নে এক লাখ ৭২ হাজার টাকায় তাকে একটি ঘর করে দিচ্ছি। দ্রুত ঘরটি হস্তান্তর করা হবে। দেশের এমন আরো এমন অসহায় পরিবার থাকতে পারে, তাদের পাশে সমাজের বিত্তবানরা এমন উদ্যোগ নিয়ে  এগিয়ে আসবেন এমনটাই আহবান এই কর্মকর্তার।

অসহায় বিপ্লব জানায়, আমগাছ থেকে পড়ে আমার সব শেষ হয়ে যায়। দুই বছর চারমাস ধরে জীবনটা এক প্রকার অচল। দুই পা অকেজো হওয়ায় এখন হুইল চেয়ারে সীমাবদ্ধতার মধ্যে চলাফেরা করি। বংশে কেউ ভিক্ষুক ছিল না। তাই সেই কাজ করতি পারিনি। বাড়ির সামনে একটা দোকান দিছি। ওতে দিন চলে যাচ্ছে। বাঁশের খুঁটি আর টিনের বেড়ার ঘরে কষ্টে থাকিছি। ইটের ঘরে ঘুমোব ভাবতি পারিনি। পল্লী বিদ্যুতের স্যারেরা আমারে ঘর দিছে। এতে হাজার শুকরিয়া জানায় যারা এ অদমের পাশে দাঁড়িয়েছেন। খুশি আজ ইটের ঘরে ঘুমোবো, সুস্থ্য জীবনের সেই স্বপ্ন সৃষ্টি কর্তায় যেন পুরণ করেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ব্রহ্মরাজপুরে গাজী হোটেলের কর্মচারীকে মারধর; গ্রেপ্তার-১
পরবর্তী পোস্ট
দেবহাটায় ইউএনওর অভিযানে বেহুন্দি জাল বিনষ্ট

রিলেটেড পোস্ট

মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা,...

এপ্রিল ১৬, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

মনিরামপুরে আম দেয়ার নাম বলে চার বছরের শিশুকে...

মে ২৪, ২০২৫

মনিরামপুরে বাল্যবিবাহ ও মাদক  প্রতিরোধে সভা 

মে ১০, ২০২৫

মনিরামপুরে ফসলি জমি ও বিল রক্ষায় মানববন্ধন-সমাবেশ করেছে...

মে ১০, ২০২৫

কলারোয়ায় নদীপাড়ের মাটিকাটা বন্ধ ও নদী রক্ষার দাবিতে...

জানুয়ারি ৩১, ২০২৫

সাতক্ষীরার কলারোয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

জানুয়ারি ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting