দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১৫
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাজাতীয়

মণিরামপুরে ধানে পোড়া রোগে কৃষকরা দিশেহারা

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১১, ২০২০
অক্টোবর ১১, ২০২০ ০ কমেন্ট 394 ভিউস

আতিয়ার রহমান, মণিরামপুর (যশোর) থেকে: আর মাসখানেক পরেই ঘরে উঠবে আমনধান। ঘরে ঘরে শুরু হবে নবান্ন উৎসব। সেইলক্ষ্যে ধানের যন্তনিতে দিনভর পরিশ্রম করছেন কৃষক। এরইমধ্যে কৃষকের কপালে পড়েছে ভাজ। হঠাৎ করেই ধানের আগা পুড়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন তারা। উপজেলায় বেশিরভাগ মাঠে এই রোগ দেখা দিয়েছে। বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও মিলছে না আশানুরূপ কোন ফল। কৃষকরা এমন হতাশায় দিন কাটালেও উপজেলা কৃষি অফিস তাদের কোন খবর রাখে না বলেই অভিযোগ।
রঘুনাথপুর গ্রামের কৃষক সুলতান আহম্মদ বলেন, পাঁচবিঘা জমির ধানগাছ কমবেশি আগা পুড়ে যাচ্ছে। বেশি আক্রান্ত হয়েছে একবিঘা। দুইবার স্প্রে করেও ফল মিলছে না। দিনদিন আক্রান্তের মাত্রা বাড়ছে। রোহিতা মাঠের কৃষক আব্দুর রহিম বলেন, আট শতক জমিতে গুটিস্বর্ণা ধান চাষ করেছি। ধানের থোড় আসার মত হয়েছে। ১৫-২০ দিন আগে এক কোনায় কিছু ধানগাছের পাতা পোড়া দেখা দেছে। পরে এক সার দোকানির পরামর্শে তিন প্রকারের কীটনাশক একসাথে মিশিয়ে স্প্রে করিছি। এখন দেখছি পুরোজমি ধরা করেছে। ওই মাঠের অসিত দাস ও দেবাশীষ বিশ্বাসের দেড় বিঘা করে জমিতে ধানের আড়াপোড়া রোগ দেখা দিয়েছে। তারাও কীটনাশক ব্যবহার করে কোন ফল পাচ্ছেন না। বাগডোব মাঠের কৃষক ওয়াসিম আকরাম বলেন, আমার ১২ কাঠা জমির ধানের আগাপুড়ে গেছে। এছাড়া মাঠের অধিকাংশ জমিতে এই সমস্যা। কৃষি অফিসাররা কোনদিন মাঠে উঁকি মেরেও দেখেন না।
চলতি মৌসুমে উপজেলার ২২ হাজার ৬০০ হেক্টর জমিতে গুটিস্বর্ণা, ব্রি-৫১, ব্রি-৮৭, ব্রি-৯০সহ নানা জাতের আমন চাষ হয়েছে। খোঁজনিয়ে জানা গেছে, উপজেলার মাহমুদকাটি, রঘুনাথপুর, জালালপুর, হেলাঞ্চি, কাশিপুর, ইত্যা, কাশিমনগর, রোহিতা, বাগডোব, পট্টি, সরণপুর, দেবিদাসপুর, কাঁকড়ের বিল, হানুয়ার, শাহাপুর, মোবারকপুর, হরিদাসকাঠি, ঢাকুরিয়া মাঠে বিক্ষিপ্তভাবে ধানে আড়াপোড়া রোগ দেখা গেছে। ক্ষতিগ্রস্থ কৃষকরা বলছেন, গত দুই বছর ধরে আমন মৌসুমে ধানে এই সমস্যা দেখা দিচ্ছে। বিষয়টি নিয়ে তারা চিন্তায় থাকলেও স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তারা তাদের কোন খোঁজ নেননি। অনেক কৃষক তার এলাকায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাকে চেনেন না।
খেদাপাড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ধানের আগা পোড়া রোধে নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছি। তাদেরকে ব্যাকটোবান, বেকট্রোল ও নেকসুমিন নামক কীটনাশকের যেকোন একটি পরিমাণমত ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার বলেন, উপজেলার বেশকিছু নিচু ও ছায়াযুক্ত জমির ধানে আগাপোড়া রোগ দেখা দিয়েছে। যেসব জমিতে বেশি ইউরিয়া ব্যবহার করা হয়েছে সেসব জমিতে এই সমস্যা বেশি। জমির পানি সরিয়ে দিয়ে পটাশ ব্যবহার করলে এই সমস্যা দূর হবে। আমাদের উপসহকারীরা কৃষকদের
পরামর্শ দিচ্ছেন। কৃষকরা সেটা না শুনে বাকির আশায় কীটনাশকের দোকানে গিয়ে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করছেন। ফলে তারা প্র্রতিকার পাচ্ছেন না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক কটুক্তি ও মিথ্যা কুৎসা রটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
পরবর্তী পোস্ট
মণিরামপুরে মূল্যতালিকা না থাকায় পাঁচ আড়ৎদারকে জরিমানা

রিলেটেড পোস্ট

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting