দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৩৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সম্পাদকীয়

মণিরামপুরে ধানে পোড়া রোগ!

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৩, ২০২০
অক্টোবর ১৩, ২০২০ ০ কমেন্ট 524 ভিউস

আর মাসখানেক পরেই ঘরে উঠবে আমনধান। ঘরে ঘরে শুরু হবে নবান্ন উৎসব। সেইলক্ষ্যে ধানের যতœনিতে দিনভর পরিশ্রম করছেন কৃষক। এরইমধ্যে কৃষকের কপালে পড়েছে ভাজ। হঠাৎ করেই ধানের আগা পুড়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন তারা। যশোর মনিরামপুর উপজেলায় বেশিরভাগ মাঠে এই রোগ দেখা দিয়েছে। বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও মিলছে না আশানুরূপ কোন ফল। কৃষকরা এমন হতাশায় দিন কাটালেও উপজেলা কৃষি অফিস তাদের কোন খবর রাখে না বলেই অভিযোগ।
রঘুনাথপুর গ্রামের কৃষক সুলতান আহম্মদ বলেন, পাঁচবিঘা জমির ধানগাছ কমবেশি আগা পুড়ে যাচ্ছে। বেশি আক্রান্ত হয়েছে একবিঘা। দুইবার স্প্রে করেও ফল মিলছে না। দিনদিন আক্রান্তের মাত্রা বাড়ছে। রোহিতা মাঠের কৃষক আব্দুর রহিম বলেন, আট শতক জমিতে গুটিস্বর্ণা ধান চাষ করেছি। ধানের থোড় আসার মত হয়েছে। ১৫-২০ দিন আগে এক কোনায় কিছু ধানগাছের পাতা পোড়া দেখা দেছে। পরে এক সার দোকানির পরামর্শে তিন প্রকারের কীটনাশক একসাথে মিশিয়ে স্প্রে করিছি। এখন দেখছি পুরোজমি ধরা করেছে। ওই মাঠের অসিত দাস ও দেবাশীষ বিশ্বাসের দেড় বিঘা করে জমিতে ধানের আড়াপোড়া রোগ দেখা দিয়েছে। তারাও কীটনাশক ব্যবহার করে কোন ফল পাচ্ছেন না। বাগডোব মাঠের কৃষক ওয়াসিম আকরামও একই অভিযোগ করে বলেন, কৃষি অফিসাররা কোনদিন মাঠে উঁকি মেরেও দেখেন না।
চলতি মৌসুমে উপজেলার ২২ হাজার ৬০০ হেক্টর জমিতে গুটিস্বর্ণা, ব্রি-৫১, ব্রি-৮৭, ব্রি-৯০সহ নানা জাতের আমন চাষ হয়েছে। খোঁজনিয়ে জানা গেছে, উপজেলার মাহমুদকাটি, রঘুনাথপুর, জালালপুর, হেলাঞ্চি, কাশিপুর, ইত্যা, কাশিমনগর, রোহিতা, বাগডোব, পট্টি, সরণপুর, দেবিদাসপুর, কাঁকড়ের বিল, হানুয়ার, শাহাপুর, মোবারকপুর, হরিদাসকাঠি, ঢাকুরিয়া মাঠে বিক্ষিপ্তভাবে ধানে আড়াপোড়া রোগ দেখা গেছে। ক্ষতিগ্রস্থ কৃষকরা বলছেন, গত দুই বছর ধরে আমন মৌসুমে ধানে এই সমস্যা দেখা দিচ্ছে। বিষয়টি নিয়ে তারা চিন্তায় থাকলেও স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তারা তাদের কোন খোঁজ নেননি। অনেক কৃষক তার এলাকায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাকে চেনেন না।
খেদাপাড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ধানের আগা পোড়া রোধে নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছি। তাদেরকে ব্যাকটোবান, বেকট্রোল ও নেকসুমিন নামক কীটনাশকের যেকোন একটি পরিমাণমত ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার বলেন, উপজেলার বেশকিছু নিচু ও ছায়াযুক্ত জমির ধানে আগাপোড়া রোগ দেখা দিয়েছে। যেসব জমিতে বেশি ইউরিয়া ব্যবহার করা হয়েছে সেসব জমিতে এই সমস্যা বেশি। জমির পানি সরিয়ে দিয়ে পটাশ ব্যবহার করলে এই সমস্যা দূর হবে। আমাদের উপসহকারীরা কৃষকদের
পরামর্শ দিচ্ছেন। কৃষকরা সেটা না শুনে বাকির আশায় কীটনাশকের দোকানে গিয়ে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করছেন। ফলে তারা প্র্রতিকার পাচ্ছেন না।
গতকাল দৈনিক সাতনদী পত্রিকায় একটি খবর সুত্রে উপরুক্ত তথ্য জানায়ায়। শেষ মৌসুমে এমন সমস্যা শুধু কৃষক নয় জাতীর জন্য বিপদ সৃষ্টি করবে। এখানে কৃষক ও কৃষি কর্মকর্তাদের মধ্যে সমন্মের ঘার্তি উপলব্ধি করাা যাচ্ছে। গেয় কৃষকরা হতাশ হতে পারে কিন্তু বৃষিকর্মকর্তাদের উচিত মাঠ পর্যায়ে খেয়াল রাখা। তাদের সাথে সমন্ময় বজায় রাখা। তাছাড়া সরকারি কর্মচারী হিসেবে এটা তাদের দায়িত্ব। মৌসুমের শেষ মুহূর্তে এসে কৃষক যেন কোন সমস্যায় পরে ক্ষতির শিকার না হয় সেদিকে কৃষি অধিদপ্তর সজাক দৃষ্টি রাখবেন এটাই আমাদের প্রত্যাশা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ধর্ষণ মামলা: নুরসহ ছয়জনের বিরুদ্ধে প্রতিবেদন পেছাল
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আনন্দ র‌্যালি

রিলেটেড পোস্ট

সময়ের বড় শক্তি হলো মানুষকে ভাবতে শেখায় সেই...

জুন ২৬, ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান...

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

খলিশাখালিতে গণপিটুনিতে নিহতের ঘটনায় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিদের...

নভেম্বর ১৩, ২০২৪

জেলা জজ আদালতের পিপি হলেন অ্যাডঃ শেখ আব্দুস...

অক্টোবর ৩০, ২০২৪

তুমি বেরিয়ে যাও মামলা নেওয়া হবে না

অক্টোবর ১৩, ২০২৪

মহান বিজয় দিবস

ডিসেম্বর ১৬, ২০২১

উদ্যোক্তা ও পিয়ার লিডারদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

আগস্ট ২৪, ২০২১

‘ঈদ মোবারক’ সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা

জুলাই ২১, ২০২১

সদর হাসপাতালের এম্বুলেন্স চালায় হেলপার

মার্চ ৬, ২০২১

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting